সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি কমেছে

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে চলতি মাসে চাল আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।

বন্দর সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের ২৬ তারিখ পর্যন্ত এ পথে ভারত থেকে আমদানি হয়েছে ৯ হাজার ৯০০ মেট্রিক টন চাল। অথচ গত সেপ্টেম্বর মাসে একই বন্দর দিয়ে আমদানি হয়েছিল ২৭ হাজার ৮৬৬ মেট্রিক টন।

অক্টোবরের প্রথমার্ধের তুলনায় পরের ১১ দিনে প্রায় ৬ হাজার ৩০০ মেট্রিক টন বেশি চাল আমদানি হয়েছে। তবে সামগ্রিকভাবে মাসের হিসাবে আমদানির পরিমাণ কমেছে প্রায় এক-তৃতীয়াংশ।

আমদানিকারক ও ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে বাণিজ্য কার্যক্রম কিছুটা ধীরগতি ছিল। একই সঙ্গে দেশের বাজারে চালের দাম কমে যাওয়ায় আমদানি কমেছে। ফলে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে আমদানির পরিমাণ স্বাভাবিকভাবেই কিছুটা কমে এসেছে।

এদিকে, সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, চলতি অর্থবছর (২০২৫-২৬)-এর চাল আমদানি কার্যক্রম শুরু হয়েছে গত ১৯ আগস্ট থেকে। সেই সময় থেকে এখন পর্যন্ত এই বন্দর দিয়ে মোট ৪৪ হাজার ৩৭৩ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

তিনি আরও বলেন, ‘চলতি মাসের ২২ অক্টোবর সরকার নতুন করে আরও ১ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে। ফলে আগামীতেও চাল আমদানি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।’

ব্যবসায়ী সূত্রে আরও জানা গেছে, চলতি বছর দেশে বোরো ধানের ফলন ভালো হলেও জুন থেকে আগস্ট পর্যন্ত চালের দাম প্রতি কেজিতে বেড়েছিল ৬ থেকে ৯ টাকা পর্যন্ত। তবে আগস্টের শেষ দিক থেকে অক্টোবরে দাম প্রায় স্থিতিশীল থাকলেও সাম্প্রতিক এক সপ্তাহে প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, আমদানি বাড়ায় বাজারে সরবরাহ বেড়েছে-যার প্রভাব পড়ছে পাইকারি দরে। সরকার অনুমোদিত আমদানি ও পর্যাপ্ত অভ্যন্তরীণ মজুতের কারণে চালের দাম ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026