নিহত কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে মেট্রো রেলকে আইনি নোটিশ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহতের ঘটনায়, নিহতের পরিবারকে দশ কোটি টাকা ক্ষতি পূরণ দিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মেট্রৈ রেলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এই আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী এনামুল নবীন।

আইনি নোটিশে বলা হয়েছে, গত ২৬/১০/২০২০ ইং তারিখে দেশের বিভিন্ন সংবাদ/গণমাধ্যম হতে জেনে নিশ্চিত হই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর অধীন পরিচালিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর এমআরটি লাইন-৬ ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিয়ার নং ৪৩৩ হতে ২(দুই) টি বিয়ারিং প্যাড পরে যায়, উহার মধ্যে একটি বিয়ারিং প্যাড।

ওই আইনি নোটিশে বলা হয়, পথচারী আবুল কালাম এর মাথায় পড়লে তিনি ঘটনা স্থলেই নিহত হন।

নিহত আবুল কালাম আজাদ এর বাড়ি শরিয়তপুর জেলার নাড়িয়া উপজেলায়, তিনি তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন। আবুল কালাম আজাদের স্ত্রী ও দুই টি শিশু সন্তান রয়েছে। আবুল কালাম আজাদের অর্থায়নে তার ছোট ভই পড়াশোনা করেন।

মেট্রেরেল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা জানিয়ে এতে বলা হয়, মেট্রোরেল ব্যবস্থাপনার চরম গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণে আবুল কালাম নিহত হয়, ফলে আবুল কালাম আজাদের নিহত হওয়ার দায় মেট্রোরেল কর্তৃপক্ষের।

মেট্রেরেল কর্তৃপক্ষ তাদের স্থাপনা সমূহ এবং সরঞ্জামাদি দেখবাল করে নাই এবং কোথায় কখন কি ধরনের ত্রুটি আছে তাহা পরীক্ষা-নীরিক্ষা ও পর্যবেক্ষণ না করে ত্রুটি যুক্ত অবস্থায় মেট্রো রেল পরিচালনা করে আসছেন যা জননিরাপত্তার জন্য গুরত্বর হুমকি হয়ে দাড়িয়েছে।

৫ লাখ টাকা ক্ষতিপুরণ দেওয়ার ঘোষণা অবমাননাকর উল্লেখ করে এই আইনি নোটিশে বলা হয়, আপনাদের অধীন পরিচালিত মেট্রোরেল দীর্ঘদিন যাবৎ অবহেলা করছেন এবং ত্রুটি যুক্ত রেখে ও জননিরাপত্তা ঝুকির মধ্যে রেখে কার্যক্রম পরিচালনা করেছেন যার ফলে আবুল কালাম আজাদ নিহত হন। গত ২৭/১০/২০২৫ ইং তারিখ বিভিন্ন জাতীয় সংবাদ/গণমাধ্যমে জানলাম আবুল কালাম আজাদের নিহত হওয়ার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ পাঁচ লক্ষ টাকা সরকরি সহায়তা দিবেন এবং তার পরিবারের একজনকে মেট্রোরেলে চাকরি দিবে, যাহা খুবই সামান্য, বাস্তবতা বিবর্জিত এবং স্পষ্ট ও অবমাননাকর।

দশ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা উল্লেখ করে বলা হয়, আবুল কালাম আজাদের নিহত হওয়া জন্য আপনি ১ ও ২ নং নোটিশ গ্রহীতা ক্ষতিপূরণ ও তার পরিবারের জীবনযাপন করার জন্য আর্থিক সহায়তা স্বরূপ দশ কোটি টাকা নিহত আবুল কালাম আজাদের পরিবারকে আগামী ৩০ দিনের মধ্যে দিবেন এবং তার পরিবারের একজন সদস্যকে মেট্রো রেলে স্থায়ী চাকরি দিবেন। অন্যথায় আপনাদেন বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যাহা রাষ্ট্রের জন্য লজ্জাজনক নজির স্থাপন করবে।

আইনজীবী এনামুল নবীন মঙ্গলবার দুপুরে দেশের একটি গণমাধ্যমকে বলেন, আমি আইনি নোটিশ এরইমধ্যে পাঠিয়েছি। আমি মনে করি আবুল কালামের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া উচিত।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা Feb 03, 2026
img
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে : জ্বালানি উপদেষ্টা Feb 03, 2026
img
প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত তারা সুতারিয়া, ব্রেকআপ গুঞ্জন আরও জোরালো Feb 03, 2026
img
বিএনপি দেশের উন্নয়নে জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত দল : মো. আবুল কালাম Feb 03, 2026