হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা রাজু গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে পুলিশকে আক্রমণ করে হাতকড়াসহ পালিয়ে যাওয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে র‌্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের একটি দল আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় রাজুর কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

রিজ্জাকুল রহমান রাজু শিবগঞ্জ উপজেলার চক ভোলা খাঁ গ্রামের বদর উদ্দিনের ছেলে। তিনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড্রন ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজুর অবস্থান শনাক্ত করে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাজুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, পুলিশকে আক্রমণ, হত্যা ও নাশকতাসহ প্রায় ১৬টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জের চক ভোলা খাঁ এলাকায় তাকে পুলিশ গ্রেপ্তার করার পর থানায় আনার পথে ১৫০-২০০ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশকে আক্রমণ করে। তারা লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।

পরদিন (৫ অক্টোবর) ওই ঘটনায় পুলিশ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে ১১ নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর রাজুকে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সার্বিয়ান প্রেসিডেন্ট Feb 02, 2026
img
ফুরিয়ে যাচ্ছে সালমানের বক্স অফিস জাদু? নতুন ছবিতে ঘুরে দাঁড়ানোর আশা! Feb 02, 2026
img
বক্স অফিস কাঁপিয়েও এক ধাপে পিছিয়ে ‘ধুরন্ধর’, শীর্ষে 'জাওয়ান' Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে : হাসনাত আবদুল্লাহ Feb 02, 2026
img
করণের নতুন ছবিতে আহান-অনীতের জুটি নিয়ে জল্পনা Feb 02, 2026
img
রোহিতের বাড়িতে গুলির ঘটনায় 'বিষ্ণোই গ্যাং'- এর দায় স্বীকার Feb 02, 2026
img
২ দিনে কত আয় করল রানি মুখার্জির নতুন সিনেমা ‘মারদানি ৩’ Feb 02, 2026
img
ধর্মীয় বিভাজন ইস্যুতে এআর রহমানের পর এবার নিশানায় কপিল Feb 02, 2026
img
সাই পল্লবী নন, ধানুশের নতুন নায়িকা শ্রীলিলা Feb 02, 2026
img
তিন দলের বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে খেলবেন কারা? Feb 02, 2026
img
বাংলাদেশের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বাজেট বরাদ্দের প্রস্তাব ভারতের Feb 02, 2026
img
বহিষ্কার প্রসঙ্গে কড়া জবাব দিলেন উর্ফী জাভেদ! Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত দেখাল ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্র Feb 02, 2026
img
সাতক্ষীরায় বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯.৪৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
আজ খুলনা ও যশোরে দুটি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান Feb 02, 2026
img
রাফাহ ক্রসিং সীমিত আকারে খুলে দিল ইসরাইল Feb 02, 2026
img
শাহরুখ খানকে বিমানবন্দরে আটকে দিলেন নিরাপত্তা কর্মী, নেপথ্যে কোন কারণ! Feb 02, 2026
img

লক্ষ্মীপুর-৪ আসন

বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 02, 2026
img
রোহিঙ্গাদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিল নরওয়ে Feb 02, 2026