ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে মার্কিন সিনেটে রেজোল্যুশন পাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে রেজোল্যুশন পাস হয়েছে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।

মার্কিন সিনেটের মোট আসনসংখ্যা ১০০টি। ৩০ অক্টোবর বৃহস্পতিবার রেজোল্যুশনটি সিনেটে ভোটের জন্য উত্থাপন করার পর ৫১ জন এমপি সেটির পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন ৪৭ জন এমপি। বাকি ২ জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

রেজোল্যুশনটি পাসের পক্ষে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিদের সঙ্গে ভোট দিয়েছেন ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির ৪ জন সিনেট সদস্য। এরা হলেন কেন্টাকি অঙ্গরাজ্যের দুই সিনেটর র‌্যান্ড পল ও মিচ ম্যাককোনেল, আলস্কার সিনেটর লিসা মুরকৌওস্কি, মাইন অঙ্গরাজ্যের সিনেটর সুসান কলিন্স।

গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। অতিরিক্ত এই শুল্ক আরোপকে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ বলে উল্লেখ করেন তিনি। তবে তার এই পদক্ষেপের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিলেন বিরোধীরা। তিনি শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার ‍দু’সপ্তাহ পর তা বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে (কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড) আদালতে মামলা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়েছিল, বৈশ্বিক শুল্কনীতির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের “ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৭” (আইইইপিএ) আইনের অপব্যবহার করেছে। সেই আইনে বলা হয়েছে, কোনো দেশের ওপর ধার্যকৃত শুল্কের হার কত হবে— তা নির্ধারণ করবে কংগ্রেস। তবেজরুরি পরিস্থিতিতে অর্থনৈতিক দণ্ড হিসেবে কোনো দেশের ওপর অতিরিক্ত শুল্ক বসাতে পারবেন প্রেসিডেন্ট। মামলার অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালত ২৯ মে ট্রাম্পের শুল্কনীতি বাতিল ঘোষণা করেন।

তবে তার ২৪ ঘণ্টার মধ্যে, ৩০ মে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের আদেশ বাতিল করে অস্থায়ীভাবে ট্রাম্পের শুল্কনীতি ফের কার্যকর করার আদেশ দেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত।

ট্রাম্পের কোনো নীতির বিরুদ্ধে আনা প্রস্তাবে তার দল রিপাবলিকান পার্টির কোনো এমপি ভোট দিয়েছেন— এমন ঘটনা বিরল। বস্তুত, গত ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম রিপাবলিকান পার্টির চার জন এমপি তার শুল্কনীতির বিরুদ্ধে ভোট দিলেন।

বৃহস্পতিবার সিনেটে ভোটাভুটির পর ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেট সদস্য ও ডেমোক্রেটিক পার্টির নেতা টিম কাইন সাংবাদিকদের বলেন, “আমরা আশা করছি প্রেসিডেন্ট ট্রাম্প তার শুল্কনীতি বাতিল বা স্থগিতের ব্যাপারটি গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করবেন। কারণ এই শুল্কনীতি নিয়ে তার দল রিপাবলিকান পার্টির মধ্যেই আপত্তি আছে। আজকের ভোটাভুটি তার প্রমাণ।”

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা Feb 03, 2026
img
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে : জ্বালানি উপদেষ্টা Feb 03, 2026
img
প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত তারা সুতারিয়া, ব্রেকআপ গুঞ্জন আরও জোরালো Feb 03, 2026
img
বিএনপি দেশের উন্নয়নে জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত দল : মো. আবুল কালাম Feb 03, 2026