কর্মকর্তাকে নিতে ৫ কিলোমিটার উল্টো পথে চলল ট্রেন!

বিভাগীয় কর্মকর্তাকে ছেড়ে চলে যাওয়ার পর উল্টো পথে প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঠাকুরগাঁও রোড স্টেশনে ফিরে আসে ট্রেনটি। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে এমন ঘটনা ঘটে।

স্টেশন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কাঞ্চন আন্তঃনগর নামে একটি ট্রেন ঠাকুরগাঁও রোড স্টেশনে পৌঁছানোর পর ৪.২৫ মিনিটে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এতেই ঘটে বিপত্তি।

তার আগেই ঠাকুরগাঁও রোড স্টেশন পরিদর্শনে আসা লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা ওই ট্রেনটিতে করে দিনাজপুরে যেতে চেয়েছিলেন। কিন্তু ট্রেনটি ঠাকুরগাঁও রোড স্টেশন থেকে ছেড়ে চলে যাওয়ার কারণে দায়িত্বরত কর্মকর্তাদের গালমন্দ করেন।

উপায় না পেয়ে ওই কর্মকর্তাকে নিতে ট্রেনটি প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবারও ফিরে আসে ঠাকুরগাঁও রোড স্টেশনে। এতে ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা।

ট্রেনটি স্টেশনে আচমকা ফিরিয়ে আনার পর ‘নরমাল ট্রেন’ বলে সেই ট্রেনে যাত্রা করতে অস্বীকৃতি জানান সেই কর্মকর্তা। এতে ক্ষুদ্ধ হয়ে উঠেন যাত্রীরা। যাত্রীদের রোষানলে পড়ে অবশেষে সেই ট্রেনেই যাত্রা করতে বাধ্য হন তিনি।

ট্রেনে থাকা বেশ কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,  ‘বিকেল ৪.২৫ মিনিটে ঠাকুরগাঁও রেল স্টেশন থেকে ছেড়ে যায় পার্বতীপুরগামী কাঞ্চন আন্তঃনগর ট্রেনটি। প্রায় ৫ কিলোমিটার যাওয়ার পর হঠাৎ ট্রেনটি পেছন দিকে ফিরে যেতে থাকে। এ ঘটনায় ট্রেনের ভিতরে থাকা যাত্রীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে ট্রেনটি ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে ফিরে এলে যাত্রীরা জানতে পারেন এক বিভাগীয় কর্মকর্তা ট্রেনে যাত্রা করার উদ্দেশ্যে ট্রেনটি ফিরিয়ে আনা হয়েছে। এতে ক্ষুদ্ধ হয়ে উঠেন যাত্রীরা।

ট্রেন ফিরিয়ে আনার পর নরমাল ট্রেন বলে সেই ট্রেনে যাত্রা করতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা। এতে আরও ক্ষুদ্ধ হয়ে উঠেন যাত্রীরা। এ ঘটনাকে কেন্দ্র করে স্টেশন এলাকাজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে জনসাধারণের রোষানলে পড়ে ট্রেনে উঠতে বাধ্য হন ওই রেল কর্মকর্তা।

এ বিষয়ে ঠাকুরগাঁও রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান জানান, রেল স্টেশন পরিদর্শনে আসেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম। তিনি দিনাজপুরে যাওয়ার কথা ছিল। তবে আগে থেকে জানাননি। পরবর্তীতে লালমনিরহাট অফিসের নির্দেশে ট্রেনটি স্টেশনে ফিরে আসে।

এমন অভিযোগের বিষয়ে একাধিকবার লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা Feb 03, 2026
img
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে : জ্বালানি উপদেষ্টা Feb 03, 2026
img
প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত তারা সুতারিয়া, ব্রেকআপ গুঞ্জন আরও জোরালো Feb 03, 2026
img
বিএনপি দেশের উন্নয়নে জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত দল : মো. আবুল কালাম Feb 03, 2026