শিগগির চট্টগ্রাম নগরীতে শতভাগ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম নগরীতে শিগগির ১০০ শতাংশ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। আমরা চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালু করেছি। বর্তমানে প্রতিদিন প্রায় ২২০০ মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। খুব শিগগির শতভাগ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।

ডা. শাহাদাত হোসেন বলেন, সংগৃহীত বর্জ্য থেকে বায়োগ্যাস ও গ্রিন ডিজেল উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা চট্টগ্রামকে একটি পরিবেশবান্ধব শহরে রূপান্তরিত করবে। আমরা চাই নাগরিক সেবা শুধু উন্নত নয়, টেকসইও হোক।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের দিশারি। তাদের মেধা, মনন ও নেতৃত্বগুণেই গড়ে উঠবে মানবিক ও জ্ঞাননির্ভর সমাজ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।

চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গে মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতা সমস্যা ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত হ্রাস করা সম্ভব হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় শিশুদের টাইফয়েড ভ্যাকসিন প্রদান, নারীদের ক্যান্সার প্রতিরোধে টিকাদান ও সচেতনতা কর্মসূচি চলমান রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম, গভর্নিং বডির সদস্য রফিক উদ্দিন চৌধুরী, অভিভাবক সদস্য মো. শাহেদ আকবর ও বিশিষ্ট ব্যবসায়ী মনজুর আলম চৌধুরী।

টিজে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
‘বাবাই ও আব্বাই’-এর মুক্তির তারিখ চূড়ান্ত: ‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026