বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে : প্রধান বিচারপতি

অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনিশ্চিত থাকা সত্ত্বেও বিচার বিভাগ সংস্কারে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিগত ১৫ বছর ‘সাংবিধানিক বিচ্যুতি’র’ ফলে বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে। এই তিনটি গুরুদায়িত্ব হচ্ছে সংবিধানের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তিকে সহায়তা করা এবং বিচার বিভাগের স্বায়ত্তশাসন পুনরুদ্ধার করা।

গত সোমবার ‘পরিবর্তনশীল প্রেক্ষাপটে আইনশাস্ত্র, বিনিময়’ শীর্ষক এক কর্মশালায় বিচার বিভাগের প্রধান এসব কথা বলেন।

গত বছর আগস্টে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন সৈয়দ রেফাত আহমেদ।

এরপর তিনি বিচার বিভাগ সংস্কারের রূপরেখা ঘোষণা করেন। সেই রূপরেখা বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বিচার বিভাগের প্রধান বলেন, ‘ঐতিহাসিক রায়, অধ্যাদেশ ও নীতিগত সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানবাদকে (কনস্টিটিউশনালিজম) পুনরুজ্জীবিত করেছে।’

তিনি বলেন, গত ১৬ মাসের মান নির্ধারক ন্যায়বিচারের দৃষ্টান্ত ভবিষ্যতের যেকোনো সরকার অনুসরণ করতে পারবে।

বিচার বিভাগীয় পারস্পরিক কূটনীতি শক্তিশালী করার পাশাপাশি পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার বিভাগের সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান প্রধান বিচারপতি।

কর্মশালায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সফরে আসা নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত এবং নেপালের বিচার বিভাগীয় কর্মকর্তারা।

বাংলাদেশের বিচার বিভাগে চলমান সংস্কার কার্যক্রমের অভিজ্ঞতা নিতে গত ১ নভেম্বর বাংলাদেশ সফরে আসেন নেপালের প্রধান বিচারপতি। গত ২ নভেম্বর তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের এজলাসে বসে বিচারকাজ দেখন। পরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

গত সোমবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সুপ্রিম কোর্ট বিটের সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) ও ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রূপরেখা বাস্তবায়নে গণমাধ্যম কিভাবে ভূমিকা পালন করছে, সে বিষয়ে নেপালের প্রধান বিচারপতির সঙ্গে খোলামেলা আলোচনা করেন সাংবাদিক নেতারা। এরপর ‘পরিবর্তনশীল প্রেক্ষাপটে আইনশাস্ত্র, বিনিময়’ শীর্ষক কর্মশালায় বাংলাদেশ ও নেপালের প্রধান বিচারপতি অংশ নেন বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানান সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

নেপালের প্রধান বিচারপতির সঙ্গে সফরসঙ্গী হয়ে এসেছিলেন বিচারপতি স্বপ্না প্রধান মাল্লা, বিচারপতি বিনোদ শর্মা এবং নেপাল সুপ্রিম কোর্টের প্রধান রেজিস্ট্রার বিমল পৌডেল। গতকাল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026