দুর্ঘটনারোধে বিনামূল্যে হেলমেট বিতরণ

বরগুনায় সড়কে দুর্ঘটনারোধে হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে প্রায় শতাধিক মোটরসাইকেল চলককে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে। জাতীয় সড়ক দিবস উপলক্ষে বরগুনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং বিআরটিএ এর উদ্যোগে মোটরসাইকেল চলাকদের এ হেলমেট বিতরণ করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের পৌর বাস টার্মিনাল-সংলগ্ন সড়কে চলাচল করা চালকদের এসব হেলমেট বিতরণ করা হয়।

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, জাতীয় সড়ক দিবস উপলক্ষে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই স্লোগানকে বাস্তবায়ন করতে সড়কে চলাচল করা বিভিন্ন মোটরসাইকেল চলাকদের হেলমেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়। পরে বরগুনা পৌর বাস টার্মিনাল-সংলগ্ন সড়কে চলাচল করা হেলমেট ছাড়া চালাকদের থামিয়ে ড্রাইভিং লাইসেন্সধারীদের বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। এ ছাড়া, হেলমেট বিতরণের সময় প্রত্যেক চালককে হেলমেট পড়ে মোটরসাইকেল চালাতে সচেতন করা হয়।

বিনামূল্যে হেলমেট পেয়ে মোটরসাইকেল চলাক, রিয়াজ বলেন, বাস টার্মিনালের সামনে থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। আমার মাথায় হেলমেট না থাকায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে আমাকে একটি হেলমেট দিয়েছেন। তাদের পরামর্শ অনুযায়ী এখন থেকে নিয়মিত হেলমেট পড়েই মোটরসাইকেল চালাবো।

মইনুল আহাদ নামে আরেক মোটরসাইকেল চালক বলেন, একটি ভালো মানসম্মত হেলমেটের দাম প্রায় তিন থেকে চার হাজার টাকা। এ কারণে বেশিরভাগ সময় কম দামের হেলমেট কিনলেও বেশিদিন ব্যবহার করা যায় না। অনেক সময় হাতে টাকা না থাকায় ভালো হেলমেট কিনতে না পেরে হেলমেট ছাড়াই ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চালাতে হয়। তবে এখন বিনামূল্যে একটি মানসম্মত হেলমেট পেয়েছি।

বিনামূল্যে মোটরসাইকেল চলাকদের হেলমেট বিতরণের বিষয়ে বরগুনা বিআরটিএ এর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. হাবিবুর রহমান বলেন, সড়ক ও মহাসড়কে বিভিন্ন গাড়ির বেপরোয়া গতিসহ বিভিন্ন কারণে প্রায়সময়ই দুর্ঘটনা ঘটে। এ সব দুর্ঘটনায় বেশিরভাগ সময় মানসম্মত হেলমেট না পড়ায় মোটরসাইকেল চালকসহ আরোহীদের মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ কারণেই জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বরগুনায় মোটরসাইকেল চলাকদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তার লক্ষ্যে হেলমেট বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার বলেন, মোটরসাইকেল চালকদের মানসম্মত হেলমেট ব্যবহার না করায় সড়কে বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়ছে। মোটরসাইকেল চলাকদের সচেতন করতে এবং হেলমেট ব্যবহারে উৎসাহ যোগাতে সড়কে চলাচল করা চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে বিনামূল্যে হেলমেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

টিজে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026