জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে সাবেক শিক্ষার্থীরা

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচনী চূড়ান্ত আচারণবিধিও প্রকাশ করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধিতে প্রার্থীদের জন্য ডোপটেস্ট বাধ্যতামূলকসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ৫০ জনের অধিক একসঙ্গে জমায়েত হওয়া যাবে না। নির্বাচনী প্রচারণায় কোনো বহিরাগত ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবেন না। তবে এই বিশ্ববিদ্যালয়ের কোনো প্রাক্তন শিক্ষার্থী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ইস্যু হওয়া বিশেষ পরিচয়পত্র গ্রহণ সাপেক্ষে প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন। কোন নির্দিষ্ট প্যানেলের পক্ষে সর্বোচ্চ ৫০ জন কোন আংশিক প্যানেলের পক্ষে প্রার্থী দুইজন। এবং প্রত্যেক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সর্বোচ্চ দুইজন বিশেষ পরিচয় পত্র নিতে পারবেন। ইস্যু হওয়া এই পরিচয়পত্র নির্বাচনী প্রচারণা সময়সীমা পর্যন্ত কার্যকর থাকবে। নির্বাচনী এই বিধিমালায় বলা হয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা স্বার্থে মনোনয়নপত্র দাখিলের পরদিন থেকে পর্যন্ত উন্মুক্ত লাইব্রেরী বন্ধ থাকবে। তবে কেন্দ্রীয় লাইব্রেরী যথারীতি খোলা থাকবে। 

আচরণবিধিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন প্রত্যেক প্রার্থীর ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্তির বিষয়টি পরীক্ষার নিরীক্ষা করবেন। এবং মাদকাসক্ত প্রমাণিত হলে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। কেউ ডোপটেস্টে অনুপস্থিত থাকলে তার মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। ডোপ টেস্টের রেজাল্টের বিষয়ে কোনো আপিল বা আপত্তি করা যাবে না। দুইদিন ধরে প্রার্থীদের ডোপ টেস্ট করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নভেম্বরের ২৭ ও ৩০ তারিখে প্রার্থীদের টেস্ট করা হবে। 

এ ছাড়া নির্বাচনে প্রার্থীদের প্রচারণা বিষয়ে বলা হয়েছে, ক্লাস বা পরীক্ষা চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে বা পরীক্ষার হল রুমে কোনো নির্বাচনী যাবে না। মনোনয়নপত্র বিতরণ শুরুর আগের দিন থেকে অর্থাৎ ১২ নভেম্বর থেকে  নির্বাচনী ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সকল সামাজিক সংস্কৃতি ও কল্যাণমূলক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। 

ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ করতে হবে প্রচারণার দিনগুলিতে সকাল রাত দশটা পর্যন্ত প্রচারণা শেষ করতে হবে। 

প্রধান রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ইস্যু হওয়া পরিচয় পত্র প্রদর্শনপূর্বক রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে গণমাধ্যম কর্মীদের ভোটকেন্দ্রে প্রবেস করতে পারবেন, তবে ভোটকেন্দ্রের বুথ সমূহে প্রবেশ করতে পারবেন না ভোটকেন্দ্রের অভ্যন্তরে কোনো ধরনের লাইভ সম্প্রচার সহ ভোট কার্যক্রমে বাধাগ্রস্ত হতে পারে করা যাবে না। বুথের অভ্যন্তরে কোনো ভোটার মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বহন করতে পারবে না। ভোট গণনা লাইভ সম্প্রচার করা হবে। এছাড়া নির্বাচনের দিন কোন প্রার্থী বা তার পক্ষে কোন ভোটার ভোটার স্লিপ প্রদান করতে পারবেন। তবে ভোট কেন্দ্রের ৫০ মিটারের মধ্যে ভোটার স্লিপ করা যাবে না। 

এর আগে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে জকসুর তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশন আগামী ২২ ডিসেম্বর সোমবার জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও নানাবিধ প্রেক্ষাপট বিবেচনা করে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২২ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে। এবং একই দিনে ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে। 

তফসিল ঘোষণা করে অধ্যাপক ড. মোস্তফা হাসান তফসিল বিবরণীতে বলেন, আজ (৫ নভেম্বর) আচরণ বিধিমালা প্রকাশ করা হবে। ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ ও ১১ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার ১২ নভেম্বর, এছাড়া ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর মনোনয়ন বিতরণ চলবে। এবং ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন দাখিল করা যাবে। মনোনয়ন পত্র বাছাই করে ১৯ ও ২০ নভেম্বর সম্পন্ন করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর রবিবার। পরবর্তীতে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর। এছাড়া প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ২৭ ও ৩০ নভেম্বর। পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর বুধবার। এরপর মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাখ্যান হওয়া প্রার্থীর তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর। এবং প্রার্থীদের প্রচারণা ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর। সবশেষে ভোট গ্রহণ ও ফল ঘোষণা করা হবে ২২ ডিসেম্বর। 

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দাঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026
img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026
img
আইনি বিয়ে সারলেন ঐশ্বর্যা শর্মা, উপহার হাতে অতিথি হয়ে এলেন সব্যসাচী Feb 04, 2026
img
মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ Feb 04, 2026
img
তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির Feb 04, 2026
img
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম Feb 04, 2026