কুসিকের বিএনপিপন্থি সাবেক কাউন্সিলররা সমর্থন জানালেন মনিরুল হককে

কুমিল্লা-৬ (সদর-সিটি কর্পোরেশন-সেনানিবাস-সদর দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে সমর্থন জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের বিএনপিপন্থি সাবেক কাউন্সিলররা। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে সমর্থনের কথা জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কুমিল্লা মহানগরের ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মাহবুবুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। বিগত ৬০ বছর ধরে রাজনীতি করছেন। তিনি একজন ত্যাগী এবং পরীক্ষিত জনবান্ধব নেতা। তাকে মনোনয়ন দিয়ে বিএনপি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মনিরুল হক চৌধুরীর হাত ধরেই কুমিল্লা উন্নয়নে সমৃদ্ধ হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ কুমিল্লার সকল অবকাঠামো উন্নয়ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান। আর এর নেপথ্যে ছিলেন মনিরুল হক চৌধুরী। কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের বিএনপির ১৯ জন কাউন্সিলর সবাই মনিরুল হক চৌধুরীকে সমর্থন করছি। আমরা তাকে জয়ী করার জন্য সর্বোচ্চ কাজ করে যাব।

এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বিল্লাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল জলিল, ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ, ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলম মজুমদার, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহিবুর রহমান তুহিন, ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মো. কামাল হোসেন, সংরক্ষিত নারী ওয়ার্ডের (৪, ৫ ও ৬) সাবেক কাউন্সিলর কুহিনূর আক্তার কাকলী, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সাবেক কাউন্সিলর তাহমিনা আক্তার লিন্ডা প্রমুখ উপস্থিত ছিলেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দাঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026
img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026
img
আইনি বিয়ে সারলেন ঐশ্বর্যা শর্মা, উপহার হাতে অতিথি হয়ে এলেন সব্যসাচী Feb 04, 2026
img
মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ Feb 04, 2026
img
তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির Feb 04, 2026
img
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম Feb 04, 2026