বৈধভাবে হ্যাকিং করে বছরে কোটি টাকা আয়!

অ্যাথিক্যাল হ্যাকিং বা নৈতিক হ্যাকিং নতুন কোনো ধারণা নয়। তথ্য প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে এটি বিশ্বজুড়ে বহু তরুণের স্বপ্নের পেশা হয়ে উঠেছে। অ্যাথিক্যাল বা নৈতিক হ্যাকিং হলো কোনো ওয়েবসাইট, সফটওয়ার প্রভৃতি হ্যাক করার বৈধ পন্থা। নিজেদের সিস্টেমের দুর্বলতা বা বাগ খুঁজে বের করতে বড় বড় কোম্পানিগুলো পুরস্কার ঘোষণা করে।

উত্তর ভারতের শিবাম ভানিস্ত (২৩) সান ফ্রান্সিসকো ভিত্তিক হ্যাকার ওয়ার গ্রুপের সঙ্গে যুক্ত। এই প্লাটফর্মটি নৈতিক হ্যাকিং চর্চাকারী একটি হ্যাকার প্ল্যাটফর্ম। স্টারবাকস, ইনস্টাগ্রাম, গোল্ডম্যান শ্যাচ, টুইটার, জোমাটো ও ওয়ানপ্লাসের মতো নাম করা সব ক্লায়েন্টদের এরা সেবা দিয়ে থাকে।

ভানিস্ত একজন নৈতিক হ্যাকার, যিনি বিভিন্ন ওয়েব সাইটের দুর্বলতা খুঁজে বের করার কাজ করেন। বছরে তার গড় আয় ১ লাখ২৫ হাজার ডলার বা বাংলাদেশী মুদ্রায় ১ কোটি টাকারও বেশি!

এ বিষয়ে ভানিস্ত বলেন, “গড়ে সপ্তাহে আমি প্রায় ১৫ ঘণ্টা হ্যাকিংয়ে ব্যয় করি। তবে আমার সময়সূচীর উপর এটি নির্ভর করে, সময়ে সময়ে পরিবর্তিত হয়। কখনো টানা কয়েকদিন ধরে হ্যাকিং চলে আবার কখনো কয়েক সপ্তাহ ধরে বন্ধ থাকে।”

তিনি ১৯ বছর বয়স থেকে কম্পিউটার ও নৈতিক হ্যাকিং জগত সম্পর্কে শিখতে শুরু করেছিলেন। তবে শুরুতে পরিবার তার কাজকর্ম নিয়ে বেশ চিন্তিত ছিল।

“তারা সময়ের সঙ্গে বুঝতে পেরেছেন যে, আমি কী করছি এবং তারা জেনে গেছেন যে নৈতিক হ্যাকিং একটি সম্পূর্ণ বৈধ এবং বাস্তবধর্মী পেশা,” তিনি বলেন।

ভানিস্ত ২০ বছর বয়সে ইন্সটাকার্ট এবং পরে মাস্টারকার্ড থেকে ত্রুটি খুঁজে বের করার মধ্য দিয়ে প্রথম উপার্জন করতে সক্ষম হয়েছিলেন।

ভানিস্ত আরও বলেন- “এটি একটি অবিশ্বাস্য অনুভূতি, আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এটি করতে পেরেছি! এই উত্তেজনা আমাকে কয়েক দিনের জন্য নিদ্রাহীন করে রেখেছিল।”

“হ্যাকার ওয়ানের ‘হ্যাকার-চালিত সুরক্ষা প্রতিবেদন ২০১৯’ থেকে জানা যায় যে, ২০১৮ সালে বিভিন্ন কোম্পানি প্রদত্ত পুরস্কারের মধ্যে ২৩ লাখ ৩৬ হাজার ২৪ ডলার ভারতের নৈতিক হ্যাকার সম্প্রদায় হাতে গিয়েছিল,” ভানিস্ত জানান।

ভানিস্তের মতো অনেক তরুণের জন্য নৈতিক হ্যাকিং হতে পারে নিজের যোগ্যতা প্রমাণ করবার জায়গা। প্রতিবছর বহু কোম্পানি তাদের সিস্টেমের ত্রুটি খুঁজে বের করতে বড় ধরণের পুরস্কার ঘোষণা করে থাকে।

খাদ্য সরবরাহ ও বিতরণ প্ল্যাটফর্ম জোমাটো তার প্ল্যাটফর্মের বাগ খুঁজে ফিক্স করার জন্য এখন পর্যন্ত ৪৩৫ জন হ্যাকারকে ১ লাখ ডলারের বেশি প্রদান করেছে।

ওয়ানপ্লাস এই সপ্তাহে ঘোষণা করেছে যে, তারা একটি সুরক্ষা প্রতিক্রিয়া কেন্দ্র স্থাপন করেছে, যা সুরক্ষা বিশেষজ্ঞদের একটি বাগ অনুদান প্রদান করবে। যারা এই সংস্থাটির সিস্টেমের সম্ভাব্য হুমকি আবিষ্কার করবে এবং প্রতিবেদন জমা দেবে তাদেরকে বাগ প্রতিবেদনের বিভিন্নতার ভিত্তিতে ৫০ থেকে ৭ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেয়া হবে।

সুরক্ষা গবেষকদের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল একটি বাগ অনুদানের প্রোগ্রাম খুলেছে। যেখানে তাদের বাগগুলি অনুসন্ধানের জন্য অ্যাপল কর্তৃপক্ষ ১ লাখ থেকে ১ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। তথ্যসূত্র: গাল্ফ নিউজ

 

টাইমস/এনজে/জিএস 

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026