টঙ্গীতে ইজতেমার দ্বিতীয় পর্বে ৪ মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা আরও চারজন মুসল্লি মারা গেছেন। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় পাঁচজন মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে এই চারজন মারা যান বলে জানিয়েছেন গাজীপুর সিটি পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান।

তারা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার উসমানপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবীর (৬৫), ঝিনাইদহ সদর উপজেলার কালাহাট গোপালপুর গ্রামের আ ফ ম জহুরুল আলম (৬২), ঢাকার উত্তরা পশ্চিম থানার নলভোগ এলাকার ফজলু মিয়ার ছেলে ইলিয়াস মিয়া (৮৫) ও গাইবান্ধার সাঘাটা থানার কামালের পাড়া গ্রামের আব্দুস সোবহান (৬৫)।

উপ-কমিশনার মো. মনজুর রহমান বলেন, নিহতদের মধ্যে সোবহান হৃদরোগে আক্রান্ত হয়ে আর অন্য তিনজন বার্ধক্যজনিত কারণে মারা যান বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার রাতে ইজতেমা ময়দানে যোগ দিয়ে বার্ধক্যজনিত রোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চানপুর এলাকার কাজী আলাউদ্দিন (৬৬) মারা যান। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিতে আসা পাঁচজন মারা গেলেন।

এছাড়া বুধবার রাতে বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে টঙ্গীতে ট্রেনের ধাক্কায় নরসিংদীর বেলাবো উপজেলার আব্দুর রহমান ওরফে সুরুজ মিয়া (৫৫) এবং কাভার্ডভ্যানের ধাক্কায় গাইবান্দার ফুলছড়ি উপজেলার গুলজার হোসেন (৪৫) নামে দুইজনের মৃত্যু হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026
img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026
img
জল্পনার মাঝেই বনগাঁর সাতভাই কালীতলা মন্দিরে মিমি চক্রবর্তী Feb 05, 2026
img
চট্টগ্রামে যৌথ বাহিনীর হাতে ৩৪৫ রোহিঙ্গা আটক Feb 05, 2026
img
ভারতীয় ভিসার অ্যাপয়েমেন্ট পেতে নতুন নিয়ম চালু Feb 05, 2026
img
নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক Feb 05, 2026
img
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ Feb 05, 2026
img
১২০ দিনে হাফেজ হলেন আব্দুল্লাহ আল আজহার Feb 05, 2026
img
স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না : মির্জা ফখরুল Feb 05, 2026
img

‘সাহাব আল-আরদ’

ফিলিস্তিন সংকট ঘিরে নির্মিত এই সিরিজ নিয়ে বিতর্ক কেন? Feb 05, 2026
img
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস Feb 05, 2026
img
জামায়াত দেশকে আফগানিস্তানের মতো তালেবান রাষ্ট্র বানাতে চায় : কামরুল হুদা Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব Feb 05, 2026
img
চিত্রনায়িকা বর্ষার সাথে কে এই অভিনেত্রী? Feb 05, 2026
img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে : জামায়াত আমির Feb 05, 2026