পরাজয় নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা

২৪ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানলেন প্রো রেসলিং সুপারস্টার জন সিনা। ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে’ শেষবারের মতো রিংয়ে নেমে হেরে যান তিনি। এরপরই ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেন তিনি। তথ্য ইএসপিএনের।

শেষ ম্যাচে সাবেক দুইবারের ডব্লিউডব্লিউই হেভিওয়েট চ্যাম্পিয়ন গান্থারের বিপক্ষে লড়েন সিনা। প্রায় ২৫ মিনিটের শ্বাসরুদ্ধকর এই ম্যাচে দর্শকরা ছিলেন ভীষণ মনোযোগী। শেষ পর্যন্ত সিনা জয় দিয়ে বিদায় নেবেন, এই আশায় ছিলেন সবাই। কিন্তু গান্থারের স্লিপার হোল্ডে ট্যাপ আউট করেন সিনা।



২০০১ সালে ‘দ্য প্রোটোটাইপ’ নাম নিয়ে ডব্লিউডব্লিউইতে চুক্তিবদ্ধ হন জন সিনা। ২০০২ সালের ২৭ জুন কার্ট অ্যাঙ্গেলের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের আসল নামে অভিষেক হয় তার। শুরুর দিকে সিঙ্গলস রেসলার হিসেবে তেমন সাফল্য না পেলেও ‘ডক্টর অব থুগানমিক্স’ হিল চরিত্রে রূপ নেওয়ার পরই বদলে যায় তার ভাগ্য। দ্রুত জনপ্রিয়তা পান তিনি।

পরবর্তীতে সিনা ডব্লিউডব্লিউই রোস্টারের অন্যতম প্রিয় মুখে পরিণত হন এবং মোট ১৭ বার বিশ্ব চ্যাম্পিয়ন হন। এটিই ডব্লিউডব্লিউই স্বীকৃত সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড। ছয়বার রেসলম্যানিয়ার মূল ইভেন্টে অংশ নেওয়া এই তারকাকে সর্বকালের সেরা পেশাদার রেসলারদের একজন হিসেবে ধরা হয়।

২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত খণ্ডকালীন রেসলার হিসেবে নিজের উপস্থিতি বজায় রাখেন সিনা। ২০২৪ সালের ৬ জুলাই ‘মানি ইন দ্য ব্যাংক’ প্রিমিয়াম লাইভ ইভেন্টে সিনা ঘোষণা করেন, ২০২৫ সালের শেষে ইন-রিং ক্যারিয়ারকে বিদায় জানাবেন তিনি।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026
img
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল Feb 06, 2026
img
রাজধানীতে দিনের তাপমাত্রা কমার আভাস, শুষ্ক থাকবে আবহাওয়া Feb 06, 2026