আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড় সাইমন হারমার

আইসিসির নভেম্বর মাসের ‘প্লেয়ার্স অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অফস্পিনার সিমন হারমার। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি এই স্বীকৃতি পেলেন।

বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ও পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন হারমার। দক্ষিণ আফ্রিকার অফস্পিনার হারমার ভারতের বিপক্ষে ২-০ তে সিরিজ জয়ের অন্যতম নায়ক। ২৫ বছরে প্রথমবার এশিয়ার কোনো দেশে প্রোটিয়াদের প্রথম জয়ে তার ছিল অসামান্য অবদান। মাত্র ৮.৯৪ গড়ে কলকাতা ও গুয়াহাটিতে ১৭ উইকেট নেন তিনি। প্রথম টেস্টে ৮ উইকেট নেন হারমার। দ্বিতীয় ম্যাচে নেন ৭ উইকেট। বল হাতে দারুণ অবদান রেখে সিরিজ সেরাও হন তিনি।

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় হারমার বলেন, “আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হতে পারা আমার জন্য দারুণ সম্মানের। দেশের হয়ে খেলাই আমার স্বপ্ন, এর সঙ্গে এমন স্বীকৃতি পাওয়া সত্যিই বাড়তি প্রাপ্তি।”



তিনি আরও বলেন, “এই পুরস্কার আমি আমার সতীর্থ, কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ভাগ করে নিতে চাই। পাশাপাশি এটি উৎসর্গ করছি আমার পরিবারের প্রতি, যারা আমাকে সমর্থন দেন এবং অনেক সময় আমাকে বাড়ি ছেড়ে দূরে থাকতে দেন আমার স্বপ্ন পূরণের জন্য।”

নভেম্বরের সেরা হওয়ার দৌড়ে ছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নেন তিনি। ২-০ তে সিরিজ জয়ে শীর্ষ উইকেটশিকারি ছিলেন। সিলেটে ৫ উইকেট পান তাইজুল। তারপর মিরপুরে দ্বিতীয় ম্যাচে দুটি ইনিংসেই চারটি করে উইকেট দখল করেন। দারুণ বোলিংয়ে সিরিজ সেরা হন এই স্পিনার।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026