মেসির জন্য কয়েকশো কোটি টাকা খরচ, দেশের ‘স্পোর্টস কালচার’ নিয়ে মুখ খুললেন অভিনব বিন্দ্রা

১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনদিনের মেসির ভারত সফর শেষ হয়েছে। মেসি, সুয়ারেজ় ও দে পল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ছাড়ার পরেই মন খারাপ ভক্তদের।

কলকাতার পর্ব বাদ দিলে বাকি তিনটে শহরে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে অনুষ্ঠান। মেসি অরুণ জেটলি স্টেডিয়াম ছেড়ে যাওয়ার আগে জানিয়েছেন, তিনি আবার নিশ্চই ভারতে আসবেন।

কিন্তু মেসিকে নিয়ে দর্শকদের মেতে থাকা বা সংস্থাগুলোর বিপুল বিনিয়োগ নিয়ে এ বার প্রশ্ন তুলে দিলেন অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা।

কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লি চারটে শহরে একটা ছবি ছিল কমন। তা হলো মেসিকে ঘিরে পলিটিশিয়াল, সেলিব্রিটিদের ভিড়। ব্যবসায়ীদের সঙ্গে মেসির ক্লোজ়ড ডোর মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানও ছিল। আর গ্যালারিতে ছিলেন দর্শকরা। এ বার পুরো ইভেন্ট নিয়ে প্রশ্ন তুললেন অভিনব বিন্দ্রা। জানালেন গোটা ঘটনা নিয়ে তিনি হতাশ। মেসিকে এক নজর দেখতে এবং ছবি তুলতে যেই খরচ হয়েছে সেই পরিমাণ টাকা ভারতের ক্রীড়াক্ষেত্রে গ্রাসরুট স্তরে কাজ করার জন্য কাজে লাগানো যেত বলে তিনি মনে করেন।

সোশ্যাল মিডিয়ায় নিজের লম্বা পোস্টে অভিনব বিন্দ্রা লেখেন, ‘লিওনেল মেসি হলেন এমন একজন অ্যাথলিট যিনি বাকিদের থেকে আলাদা। শৈশবে শারীরিক চ্যালেঞ্জের সঙ্গে ওঁর লড়াই এবং তার পর একজন পেশাদার ফুটবল হওয়া বিশ্বকে মুগ্ধ করেছে। একজন অ্যাথলিট হিসেবে জীবন কাটানোর সুবাদে আমি মেসির অধ্যাবসায়, শ্রেষ্ঠত্বকে শ্রদ্ধা করি।’

মেসির চার শহর ভ্রমণের জন্য টিকিটের দাম থেকে শুরু করে একটা ছবি তোলার খরচ সবকিছুই প্রকাশ্যে। কোথাও ১০ লাখ আবার কোথাও টাকাটা আরও বেশি হয়েছে। সাধারণ দর্শকদেরও টিকিটের জন্য খরচ করতে হয়েছে কয়েক হাজার টাকা। কলকাতা বিতর্কে জড়িয়েছে স্টেডিয়ামের ভিতরে খাবারের অতিরিক্ত দামের জন্য। সঙ্গে বিশৃঙ্খলা তো রয়েছে। যেই কারণে মেসি সময়ের আগেই স্টেডিয়াম ছাড়েন এবং সেই কারণে যুবভারতী কার্যত ধ্বংসস্তূপ।

অভিনব বিন্দ্রার পোস্টে উঠল সেই প্রসঙ্গও। তিনি লেখেন, ‘সম্প্রতি মেসির ভারত ভ্রমণকে কেন্দ্র করে তৈরি হওয়া বিশৃঙ্খলা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে। আমার মনে প্রশ্ন জেগেছে আমরা ঠিক কী চাইছি। আমি ক্রীড়াক্ষেত্রের অর্থনীতির ব্যাপারটা বুঝি। আমি জানি এই ধরনের তারকাকে আনতে গেলে কত সংস্থার সাহায্য দরকার। মেসি এই পরিস্থিতিগুলো অর্জন করেছেন। কিন্তু আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে। সমাজ হিসেবে আমরা কি এমন একটা স্পোর্টস কালচার তৈরি করছি যেখানে আমরা কোনও ব্যক্তিকে নিয়ে সেলিব্রেট করব? কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে একজন কিংবদন্তীকে দেখা এবং ছবি তোলার জন্য। এটা মানুষের অর্জন করা টাকা, তিনি যা খুশি তাই করতে পারেন। তাও আমি হতাশ হচ্ছি এই ভেবে যে মেসির জন্য খরচ করা টাকা বা শক্তি যদি আমাদের দেশের খেলার জন্য খরচ করা যেত, তা হলে কী কী বদল হতো। এমন মাঠ বানানো যেত যেখানে বাচ্চারা খোলামনে দৌড়তে পারত।

কোচ তৈরি করা যেত যারা বাচ্চাদের তৈরি করতে পারতেন।’

মেসিকে ভারতে আনতে কত খরচ বা টিকিট বিক্রি ও স্পনসরদের থেকে কত টাকা আয় হয়েছে সেটা অবশ্য জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে সংখ্যাটা কয়েকশো কোটিতে পৌঁছতে পারে।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026