বিরাট-রোহিত ও বাবরকে ২০২৭ বিশ্বকাপে দেখতে চান শোয়েব আখতার

আর কদিন পরই বিদায় নেবে ২০২৫ সাল, তারপর মাঝে আরও একটা বছর; তারপর ২০২৭ সাল। এখনও অনেক লম্বা সময় বাকি আছে, তবে এই লম্বা সময় ধরে কী নিজেদের ফিটনেস কিংবা পারফরম্যান্স ধরে রাখতে পারবেন বাবর আজম, বিরাট কোহলি ও রোহিত শর্মা? তবে সে যায় হোক না কেন, পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারের চাওয়া— ২০২৭ বিশ্বকাপে খেলুক এই তিন তারকা।

লম্বা একটা সময় ধরে বল হাতে বাঘা বাঘা সব ব্যাটারদের মনে কাঁপন ধরিয়েছেন শোয়েব আখতার। তবে তিনি নিজেও মানেন যে, বিরাট কোহলি ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা একজন খেলোয়াড়।
শোয়েব আখতার বলেন, ‘আমি সত্যিই চাই বিরাট কোহলি, রোহিত শর্মা আর বাবর আজম ২০২৭ বিশ্বকাপে খেলুক। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার কোহলি। রোহিত শক্তিশালী এক চরিত্র। সে একাই গেইম চেইঞ্জ করে দিতে পারে। বাবর আমাদের জন্য সম্পদ। তাদের তিনজনকেই ২৭ বিশ্বকাপে দেখতে চাই।’

পাকিস্তানের এই কিংবদন্তি পেসারের মতে, ফাস্ট বোলারদের প্রতিটা উপভোগ করা উচিত। পেস বোলারদের লম্বা চুল থাকবে, চওড়া কাঁধ থাকবে, গোঁফ, লম্বা রানআপ— পেসারদের তো এমনই হওয়ার কথা।
শোয়েব আখতার বলেন, ‘ফাস্ট বোলারদের বলবো প্রতিটা মুহূর্ত উপভোগ করো। লম্বা চুল, চওড়া কাঁধ, গোঁফ, লম্বা রানআপ— তারা তো এমনই হবে। রান আপের প্রতিটা স্টেপ উপভোগ করতে হবে। প্রতিটা ডেলিভারি একটা ইভেন্ট। দর্শকদের উপভোগের উপলক্ষ এনে দাও। লক্ষ্য হওয়া উচিৎ উইকেট নেয়া, কাউকে আঘাত করা নয়। ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শচীনকে আমি হেলমেটে, পাঁজরে আঘাত করেছিলাম। কিন্তু আমি পরে খারাপ বোধ করেছি।’

একটা সময় বল হাতে ব্যাটসম্যানদের মনে ভয় ধরিয়ে দিতে শোয়েব আখতার। ৪৬ টেস্টে ১৭৮ উইকেট নিয়েছেন এই পেসার। ১৬৩ ওয়ানডে ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন ২৪৭টি। আর ১৫ টি-টোয়েন্টি ম্যাচে শোয়েব আখতারের ঝুলিতে গেছে ১৯ উইকেট।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026