এবারের আইপিএল নিলামে মুস্তাফিজসহ দামি ১০ ক্রিকেটার

নামে মিনি হলেও দর কষাকষিতে এবারের আইপিএল নিলাম মেগার চেয়ে কোনো অংশে কম ছিল না। অর্থের ঝনঝনানিতে ছাড়িয়ে গেছে গত ১৮ আসরের কয়েকটি রেকর্ডও।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ আইপিএলের মিনি নিলাম। যেখানে ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে বিদেশি হিসেবে সর্বোচ্চ দাম পাওয়ার রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। দামে ইতিহাস গড়েছেন দুই আনক্যাপড ক্রিকেটার প্রশান্ত বীর ও কার্তিক শর্মা। বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছেন মোস্তাফিজুর রহমান। প্রথমে অবিক্রিত থেকেও দ্বিতীয় দফায় নাম ঘোষণার পর সেরা পাঁচে ঢুকেছেন ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন।



চলুন দেখে নেয়া যাক এবারের মিনি নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার কারা- 

>> ক্যামেরন গ্রিন
সেরা দশের শুরুতে রয়েছেন ক্যামেরন গ্রিন। সব আসর মিলিয়ে বিদেশি হিসেবে সর্বোচ্চ দামের রেকর্ড গড়া গ্রিন এবারের নিলামেও সর্বোচ্চ দামি খেলোয়াড়। ২ কোটি ভিত্তিমূল্যের এ খেলোয়াড়কে নিতে শুরুতে কলকাতার সঙ্গে লড়াইয়ে নেমেছিল রাজস্থান রয়্যালস। ১৩ কোটি ৪০ লাখ রুপির পর তার হাল ছেড়ে দেয় । কারণ তাদের পার্টসে তখন ছিল ১৬ কোটি ৫ লাখ রুপি। রাজস্থানের পর কলকাতার সঙ্গে লড়াইয়ে নামে চেন্নাই। তাদের পার্টসে তখনো ছিল ৪৩ কোটি ৪০ লাখ রুপি। কিন্তু ২৫ কোটি পর্যন্ত গিয়ে হাল ছেড়ে দেয় তারা। শেষ হাসি হাসে কলকাতা। গ্রিনের আগে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে সর্বোচ্চ দামি বিদেশি খেলোয়াড় ছিলেন তার স্বদেশি মিচেল স্টার্ক।

>> মাথিশা পাথিরানা
নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন মাথিশা পাথিরানা। এবারও বাজিমাত করে কলকাতা। ২ কোটি মূল্যের এ খেলোয়াড়কে দলে ভেড়াতে তারা খরচ করে ১৮ কোটি রুপি। অর্থাৎ আসরের দুই সর্বোচ্চ দামি খেলোয়াড়ই তাদের দলে।

>> কার্তিক শর্মা ও প্রশান্ত বীর
যৌথভাবে এ তালিকায় রয়েছেন দুই আনক্যাপড ভারতীয় ক্রিকেটার কার্তিক শর্মা ও প্রশান্ত বীর। দুজনকে দলে ভেড়াতে ১৪ কোটি ২০ লাখ রুপি করে খরচ করে চেন্নাই সুপার কিংস। তাদের ভিত্তিমূল্য ছিল মাত্র ৩০ লাখ রুপি।

>> লিয়াম লিভিংস্টোন
পাঁচে রয়েছেন প্রথম ধাপে অবিক্রীত থাকা ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন। ২ কোটি ভিত্তিমূল্যের এ খেলোয়াড়কে নিয়ে শেষদিকে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে কাড়াকাড়ি হয়। শেষ পর্যন্ত ১৩ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ।

>> মুস্তাফিজুর রহমান
তালিকার ছয়ে রয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ফিজকে নিয়ে কাড়াকাড়ি লাগে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই ও কলকাতা। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা। আইপিএলের ইতিহাসে এখন তিনিই সর্বোচ্চ দামি বাংলাদেশি খেলোয়াড়। এর আগে কেউ এর অর্ধেক দাম পায়নি। 

>> জশ ইংলিস
সাতে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিস। দ্বিতীয় দফায় নাম ওঠার পর ২ কোটি ভিত্তিমূল্যের এ ব্যাটারকে ৮ কোটি ৬০ লাখ রুপিতে কিনে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

>> আকিব ধার
আট নম্বর জায়গাটি দখল করেছেন ভারতের আরেক আনক্যাপড ক্রিকেটার আকিব ধার। জম্মু-কাশ্মিরের এ পেসারকে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়। তাতে ৩০ লাখ ভিত্তিমূল্যের এ বোলারকে নিতে ৮ কোটি ৪০ লাখ রুপি খরচ করতে হয় দিল্লিকে।

>> রবি বিষ্ণোই
তালিকার নয়ে রয়েছেন ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই। ২ কোটি ভিত্তিমূল্যের এ ক্রিকেটারকে ৭ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় রাজস্থান রয়্যালস।

>> জেসন হোল্ডার
৭ কোটি দাম পেয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স। এছাড়া ৭ কোটি রুপিতে বেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এক নজরে ২০২৬ আইপিএল নিলামের ১০ দামি ক্রিকেটার: 

১. ক্যামেরন গ্রিন (কলকাতা নাইট রাইডার্স)- ২৫ কোটি ২০ লাখ রুপি
২. মাথিশা পাথিরানা (কলকাতা নাইট রাইডার্স)- ১৮ কোটি রুপি
৩. কার্তিক শর্মা (চেন্নাই সুপার কিংস)- ১৪ কোটি ২০ লাখ রুপি
৪. প্রশান্ত বীর (চেন্নাই সুপার কিংস)- ১৪ কোটি ২০ লাখ রুপি
৫. লিয়াম লিভিংস্টোন (সানরাইজার্স হায়দরাবাদ)- ১৩ কোটি রুপি
৬. মুস্তাফিজুর রহমান (কলকাতা নাইট রাইডার্স)- ৯ কোটি ২০ লাখ রুপি
৭. জশ ইংলিস (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)- ৮ কোটি ৬০ লাখ রুপি
৮. আকিব ধার (দিল্লি ক্যাপিটালস)- ৮ কোটি ৪০ লাখ রুপি
৯. রবি বিষ্ণোই (রাজস্থান রয়্যালস)- ৭ কোটি ২০ লাখ রুপি
১০. জেসন হোল্ডার (গুজরাট টাইটান্স)- ৭ কোটি রুপি

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026