রাতভর অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

রাতভর অবরোধের পর ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছেড়েছেন আন্দোলনকারীরা। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। দীর্ঘ সময়ের অবরোধে সৃষ্ট যানজট কাটাতে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে শনি আখড়া ও যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দেন। ফলে ঢাকামুখী ও চট্টগ্রামমুখী-দুই লেনেই আটকে থাকা যানবাহনগুলো একে একে চলাচল শুরু করে।

রাতভর অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি জমে ছিল। ভোরে যান চলাচল শুরু হলেও চাপ বেশি থাকায় গাড়িগুলো ধীরগতিতে চলছে।

বাস, ট্রাক ও পণ্যবাহী যানগুলোকে পর্যায়ক্রমে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। যাত্রাবাড়ী, শনির আখড়া ও সায়দাবাদ এলাকার মোড়গুলোতে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকার পর অবরোধ প্রত্যাহারের খবরে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে রাতভর দুর্ভোগের রেশ এখনো কাটেনি। অনেক যাত্রী জানান, তারা নির্ঘুম রাত কাটিয়েছেন যানবাহনের ভেতরেই।

চট্টগ্রামগামী এক যাত্রী আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোর হওয়ার পর অবরোধ উঠেছে শুনে স্বস্তি পেয়েছি। কিন্তু সারারাত যে কষ্ট গেছে, সেটা ভুলবার নয়।

তবে যানজটের বিষয়ে ট্রাফিক পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কেএন/টিকে


Share this news on:

সর্বশেষ

img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026
img
পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া Feb 03, 2026
img
‘ব্লাডি রোমিও’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় নানি ও পূজা হেগড়ে Feb 03, 2026
img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026
img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026