হাদির মৃত্যুর প্রতিবাদে সকালেও স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাত ১১টায় থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৬ টায় শাহবাগ মোড়েও একই চিত্র লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। তবে রাতের তুলনায় লোক সংখ্যা অনেক কম। এছাড়া শাহবাগ মোড়ে মাইকে আজান দিয়ে ফজরের নামাজ আদায় করতে দেখা গেছে।

এসময় বিক্ষোভকারীদের ‌‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর ও রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। শাহবাগের বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেন।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। রাত ১২টা ৫৫ মিনিটে ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক জায়মা ইসলাম ফেসবুকে এক মর্মান্তিক পোস্টে লেখেন, আমি আর শ্বাস নিতে পারছি না। অনেক ধোঁয়া। আমি ভেতরে। তোমরা আমাকে মেরে ফেলছো। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

শহীদ হাদির মৃত্যুর পর রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেন মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি আগামী শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এছাড়া সরকার ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ক্লাবের হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন রোনালদো, খবর গণমাধ্যমের Feb 03, 2026
img
পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026
img
পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া Feb 03, 2026
img
‘ব্লাডি রোমিও’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় নানি ও পূজা হেগড়ে Feb 03, 2026
img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026
img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026