চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে সাড়ে ৪ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‍্যাব। এ ঘটনায় ভবন মালিক মো. নাছির ওরফে নাছিমকে (৫০) আটক করা হয়েছে। গতকাল পতেঙ্গা থানার কাঠগড় ধুমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক মো. নাছির ওরফে নাছিম উত্তর পতেঙ্গার পূর্ব কাঠগড় এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, নাছিরের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকসহ দুটি মামলা রয়েছে। তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে এনে মাদকসেবী ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতেন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে র‍্যাবের একটি দল প্রথমে নাছিরকে তার বাড়ি থেকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় রাখা ১৫টি প্যাকেট থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মাদক দ্রব্যের বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026
img
পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া Feb 03, 2026
img
‘ব্লাডি রোমিও’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় নানি ও পূজা হেগড়ে Feb 03, 2026
img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026
img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026