নওগাঁয় আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

নওগাঁ পুলিশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে চালানো বিশেষ অভিযানে ১৬ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ কার্যক্রমের আওতায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা পুলিশের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার ১৬ জন হলেন- সদর উপজেলার চকবেদব মাস্টারপাড়ার মকলেছুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান ফিরোজ (৫৫), বাঙ্গাবাড়িয়া গ্রামের আরসালীনের ছেলে আরমান খান পলিন (৩৪), বাছরা এলাকার মোকছেদ আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৮), কিত্তীপুর এলাকার মৃত সোলায়মান আলী মণ্ডলের ছেলে রেজাউল হক (৭২), গাংজোয়ার মধ্যপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে হাসান (৪৫) ও রাণীনগর উপজেলার গোনা গ্রামের রইচ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৬৩)।

আরও গ্রেপ্তার হন- কচুয়া গহেলাপুর গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে আব্দুল কাদের (৬০) ও জালালাবাদ মিরাট এলাকার ফরিদুল ইসলামের ছেলে রাফি হাসান (২৫), আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আয়েত আলী (৫৬), মহাদেবপুর উপজেলার হরিপুর এলাকার আব্দুল আজিজের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও শেরপুর এলাকার মৃত আজির উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিন (৫৫) ও পত্নীতলা উপজেলার বটতলী এলাকার রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪০)।

এ ছাড়াও গ্রেপ্তার হন- হরিরামপুর এলাকার মৃত শফি উদ্দিন মণ্ডলের ছেলে মতিবুল ইসলাম (৫৪), মান্দা উপজেলার মৈনম এলাকার শ্রী মনোরঞ্জন অধিকারীর ছেলে জোতিরঞ্জন অধিকারী (৪৬), পোরশা উপজেলার খড়পা গ্রামের মৃত ছাদের আলীর ছেলে ছয়ফুল ইসলাম (৪২) এবং নিয়ামতপুর উপজেলার মৃত লাল মোহাম্মদ প্রধানের ছেলে মো. মোসলেম প্রধান (৪১)।

এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আছে বলে জানা গেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে এসপি তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২) পরিচালিত হয়। অভিযানে শনিবার সকাল পর্যন্ত ১৬ আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে নওগাঁ জেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিলহান্ট ফেজ-টু’ পূর্ণমাত্রায় শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় এক সপ্তাহ আগে থেকে জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। এ অভিযানে এখন পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এই ১৬ ফ্যাসিস্টসহ বিভিন্ন মামলা এবং ওয়ারেন্ট তামিলসহ মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

এসকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026