পাঁচ দিনের পতন শেষে পুঁজিবাজারে ঘুরে দাঁড়ানোর সংকেত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা পাঁচ কার্যদিবস দরপতন হয়েছে। অধিকাংশ শেয়ার ও ইউনিটে দরপতনের পাশাপাশি সূচকেও পতন হয়েছে। এই পতন থেকে আজ সোমবার (২২ ডিসেম্বর) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে বাজার।




এদিন প্রথম দুই ঘণ্টার (দুপুর ১২টা পর্যন্ত) লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটজগুলোর মধ্যে যে কয়টির দরপতন হয়েছে, তার চেয়ে ২৮ গুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। এতে ডিএসইর সবগুলো সূচকেও বড় উত্থান হয়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেনেও গতি দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৩৬টির, বিপরীতে ১২টির দর কমেছে। আর ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় আলোচ্য সময়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৬ পয়েন্টে উঠেছে।

আর ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১১ পয়েন্ট বেড়ে ১০১০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে ১৮২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল (রোববার) সাড়ে ৪ ঘণ্টায় ২৯৩ কোটি ২১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল। বাকি আড়াই ঘণ্টায় এ লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026