তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলবে: ইশরাক

শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর সূত্রাপুর থানার ৪৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ভোটকেন্দ্রের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন রাষ্ট্রে গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ভয়াবহ দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বিশেষ করে গত জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০-র বেশি মানুষ শহীদ হয়েছেন।

তিনি অভিযোগ করেন, স্বৈরাচার শেখ হাসিনা বিদেশে বসে এখনও দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার নির্দেশসংক্রান্ত তার অডিওর সত্যতা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে।

বিগত নির্বাচনগুলোকে প্রহসন উল্লেখ করে তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে একটি গোষ্ঠী আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। তবে গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ সেই অপশাসনের অবসান ঘটিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে বিএনপি আগেই ৩১ দফা প্রস্তাবনা জাতির সামনে পেশ করেছিল, যা বর্তমান সংস্কার কার্যক্রমের মূল ভিত্তি।

ঢাকা-৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে ইশরাক বলেন, বিএনপি ক্ষমতায় এলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। বিশেষ করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। ঢাকার বায়ুদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্ব দেয়া হবে।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়া বানানোর মিথ্যা স্বপ্ন দেখায় না; বরং বাংলাদেশের সমস্যা সমাধান করে একে একটি শক্তিশালী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজি আবু তাহের, সোশ্যাল ক্লাব সভাপতি কামরুল মল্লিক, সাবেক ফুটবলার হারুন ঘোষ, শিক্ষক বজলুর রহমান, শ্রী শ্রী মদন সাহা মন্দির সভাপতি বাদল সাহা বলু, বিহারি লাল মন্দিরের সেক্রেটারি নীল কোমল সাহা। এ ছাড়াও উপস্থিত ছিলেন সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মোল্লা, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফয়েজসহ স্থানীয় নেতারা।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনামা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’-এর মুক্তির তারিখ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026