ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে জোরালো পদক্ষেপের আশ্বাস ইশরাকের

ঢাকা-৬ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ধোলাইখাল এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ট্রাকস্ট্যান্ড এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচিত হলে এ সমস্যা সমাধানে তিনি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট সব জায়গায় গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর ৪১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, ধোলাইখাল একটি গুরুত্বপূর্ণ ও প্রশস্ত সড়ক হওয়া সত্ত্বেও বছরের পর বছর দুই পাশ দখল করে ট্রাকস্ট্যান্ড বানিয়ে রাখা হয়েছে। আমাদের জরিপে দেখা গেছে, দিনের বেশিরভাগ সময়ে রাস্তার ৭০ থেকে ৮০ শতাংশ জায়গা দখল হয়ে থাকে। এর ফলে এই এলাকার রাস্তার অবস্থা ঢাকা শহরের অন্যতম করুণ অবস্থায় পরিণত হয়েছে।

ইশরাক হোসেন বলেন, মহান আল্লাহর অশেষ ইচ্ছা ও জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে ধোলাইখালসহ ঢাকা-৬ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে তিনি জোরালো ও যথাযথ উদ্যোগ নেবেন। এ কাজে এলাকার মুরুব্বি, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়ে কাজ করার কথাও জানান তিনি। সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সন্ত্রাস আর রাজনীতি এক জিনিস নয়। বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে প্রাসঙ্গিকতা হারিয়েছে। তারা এখন সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ডের ওপর নির্ভর করে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তিনি দাবি করেন, গত বছরই জনগণ আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, বেকারত্ব ও মাদক সমস্যা প্রকট আকার ধারণ করেছে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এসব সমস্যা থেকে উত্তরণে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে পারে। তাই ১২ ফেব্রুয়ারি সবাই যেন অবাধ ও নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারে সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। যাকে ইচ্ছা তাকে ভোট দিন, তবে ভোট প্রয়োগ অবশ্যই করুন।

তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান। জন্ম আমার এখানে, মৃত্যু এখানেই হোক— এই দোয়াই আমি আল্লাহর কাছে করি। আপনাদের ছেড়ে কোনোদিন এই এলাকা বা বাংলাদেশ ত্যাগ করব না।

তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে এলাকাবাসীর কাছে দোয়া চান।

ইউটি


Share this news on:

সর্বশেষ

img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনামা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’-এর মুক্তির তারিখ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026