নিমপাতা দিয়ে কীটনাশক তৈরির কৌশল

আজকাল প্রায় সব বাড়িতেই কিছু না কিছু গাছ থাকে। ফল, ফুল বা পাতাবাহার জাতীয় গাছই দেখা যায় সাধারণত। অনেকে আবার বারান্দা বা ছাদে জায়গা থাকলে শাক বা সবজিও চাষ করেন। এসব গাছে বাজার থেকে কেনা রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে ঘরেই বানিয়ে নিতে পারেন প্রকৃতিবান্ধব কীটনাশক। এতে আমাদের চারপাশে প্রকৃতি থাকবে নির্মল ও সুন্দর। আর এর জন্য প্রয়োজন নিমপাতা।

নিমপাতা দিয়ে শক্তিশালী কীটনাশক তৈরি করা যায় । নিমপাতা থেকে তৈরি কীটনাশক দিয়ে প্রায় সব ধরনের পোকা দমন করা যায় । বিশেষ করে বিটল, সাদা মাছি, বিছা পোকা, জবপোকা ইত্যাদি। এই কীটনাশক প্রয়োগ করে সম্পূর্ণ বিষমুক্ত ও প্রাকৃতিক উপায়ে ফল ফসল উৎপাদন করা সম্ভব। শুধু নিমের পাতাই নয়, এর বীজ থেকে তৈরি তেল এবং এর ফল থেকেও তৈরি করা সম্ভব এই কীটনাশক।

কীটনাশক তৈরির কৌশল
প্রথমে নিমপাতা সংগ্রহ করে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটি পাত্রে ১০ কেজি ওজনের পাতার সঙ্গে প্রয়োজন মত পানি মিশিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করার সময় পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। সেদ্ধ করার পর পাত্রটি ১২ ঘণ্টা ঢেকে রাখতে হবে। ১২ ঘণ্টা পর একটি ছাঁকনি দিয়ে নিমপাতা সেদ্ধ করা নির্যাসযুক্ত পানি ছেঁকে নিতে হবে। এবার দ্রবণটি সংগ্রহ করে রাখার জন্য প্রস্তুত হয়েছে। দ্রবণটি ফ্রিজে রেখে ২-৩ মাস পর্যন্ত রাখা যায়।

নিমের বীজ থেকে কীটনাশক তৈরি করতে চাইলে প্রথমে বীজ গুড়ো করে নিতে হবে। বাকি সব নিয়ম কানুন ও পরিমাণ একই থাকবে।

ব্যবহার মাত্রা
ব্যবহার করার সময় প্রতি ১০ লিটার পানিতে ৫ থেকে ১০% হারে তৈরি করা দ্রবণটি ব্যবহার করতে হবে। তবে পোকার আক্রমণ বেশি হলে বেশি পরিমাণেও ব্যবহার করা যায়। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই মিশ্রণটির সঙ্গে কিছু পরিমাণে সাবানের ফেনা ব্যবহার করলে এর কার্যকারিতা অনেক বেড়ে যায়।

প্রাকৃতিক উপায়ে তৈরি এই কীটনাশক ব্যবহার করে খুব সহজেই বিষমুক্ত শাকসবজি ও ফলমূল উৎপাদন করা সম্ভব হবে। অনেকেই নিজেদের বাড়িতে বাগান করে ফল ও সবজি চাষ করে। কিন্তু তারা কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চান না। তাই উপরে বর্ণিত পদ্ধতিতে নিমপাতা থেকে কীটনাশক তৈরি করে তা ব্যবহার করে তারা খুব সহজেই বাড়িতে ও ছাদে বিষমুক্ত সবজি উৎপাদন করতে পারবেন।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026
img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026
img
'রামায়ণ' সিনেমার চরিত্র উন্মোচন ২৭ মার্চ Feb 06, 2026
img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনেমা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’-এর মুক্তির তারিখ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026