নগরকান্দায় বাসচাপায় প্রাণ গেল যুবকের

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও শাশুড়ি। সোমবার দুপুরে উপজেলার ঢাকা-খুলনা বিশ্বরোডের কাইলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রবিউল ইসলাম (২৫)। রবিউল উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে। আহতরা হলেন- রবিউলের স্ত্রী স্মৃতি আক্তার (২০) ও শাশুড়ি কহিনুর বেগম (৫০)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলায় এক আত্মীয়ের জানাজা নামাজ শেষ করে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রবিউল। পথে উপজেলার কাইলার মোড়ে দোলা পরিবহনের একটি বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রবিউল ইসলাম ঘটনাস্থলে মারা যান। আহত হন স্ত্রী ও শাশুড়ি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি সোহেল রানা জানান, ঘটনার পর হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির Feb 04, 2026
img
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত Feb 04, 2026
img
ফেব্রুয়ারির প্রথম ২ দিনে এসেছে ৩২ কোটি ডলার রেমিট্যান্স Feb 04, 2026
img
মা ও ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর! Feb 04, 2026
img
আজ তিস্তাপাড়ের জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির Feb 04, 2026
img
হাড় ভাঙা শরীর, মানসিক জোরেই টিকে আছেন আমাল মালিক Feb 04, 2026
img
রিয়ালের পাওয়া পেনাল্টি নিয়ে বার্সা প্রেসিডেন্টের উপহাস Feb 04, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 04, 2026
img
আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম Feb 04, 2026
img
ক্যামেরার সামনে পোশাক নিয়ে অস্বস্তিতে সানি লিওন Feb 04, 2026
img
শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় আসছে নতুন শিক্ষা আইন Feb 04, 2026
img
বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান Feb 04, 2026
img
আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ Feb 04, 2026
img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026
img
১৩৭১ কোটি টাকায় দুই লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার Feb 04, 2026