ভারতের শেয়ারবাজারে বড় বিপর্যয়, ১০ লাখ কোটি রুপি গায়েব

ভারতের ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর দেশটির শেয়ারবাজারে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শেয়ার লেনদেনে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (এসটিটি) এবং মূলধনী লাভ কর (ক্যাপিটাল গেইন ট্যাক্স) বৃদ্ধির ঘোষণা দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ফলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দেশটির শেয়ারবাজার থেকে প্রায় ১০ লাখ কোটি রুপি বাজার মূলধন এক নিমিষেই গায়েব হয়ে গেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে বাজেটের দিন এটিই সবচেয়ে বড় বাজার পতনের ঘটনা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, লেনদেন শেষে বিএসই সেনসেক্স ১ হাজার ৫৪৬ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৮৮ শতাংশ কমে ৮০ হাজার ৭২২ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, এনএসই নিফটি ৫০ সূচক ৪৯৫ দশমিক ২০ পয়েন্ট বা ১ দশমিক ৯৬ শতাংশ হ্রাস পেয়ে ২৪ হাজার ৮২৫ দশমিক ৪৫ পয়েন্টে নেমে আসে। বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূলধন এক ধাক্কায় ৯ লাখ ৭২ হাজার কোটি রুপি কমে ৪৫০ দশমিক ১৫ লাখ কোটি রুপিতে দাঁড়িয়েছে।

মূলত ফিউচার্স ও অপশন (এফ অ্যান্ড ও) ট্রেডে কর বৃদ্ধির ঘোষণাই এই ধসের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, ফিউচার্সে এসটিটি ০ দশমিক ০২ শতাংশ থেকে বাড়িয়ে ০ দশমিক ০৫ শতাংশ করা হয়েছে। এছাড়া অপশন প্রিমিয়াম এবং অপশন এক্সারসাইজে করের হার বাড়িয়ে ০ দশমিক ১৫ শতাংশ করা হয়েছে। 

সরকারের দাবি, শেয়ারবাজারে অতিরিক্ত ফটকাবাজি কমানো এবং ছোট বিনিয়োগকারীদের সুরক্ষার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই ঘোষণার পরপরই ব্রোকারেজ হাউজ, স্টক এক্সচেঞ্জ এবং ট্রেডিং সংশ্লিষ্ট শেয়ারগুলোতে ব্যাপক বিক্রির চাপ তৈরি হয়। বিশেষ করে অ্যাঞ্জেল ওয়ান, বিএসই এবং গ্রো-এর মতো শেয়ারগুলোর দাম ৮ থেকে ১৩ শতাংশ পর্যন্ত কমে গেছে।

সেনসেক্সের শীর্ষ ৩০টি স্টকের মধ্যে এসবিআই, আদানি পোর্টস, টাটা স্টিল এবং ওএনজিসি-র মতো বড় কোম্পানিগুলোর শেয়ার ৪ থেকে ৬ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে। তবে বাজারের এই নেতিবাচক প্রতিক্রিয়ার বিপরীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বাজেটকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। 

তিনি বলেন, এই বাজেট ভারতের সংস্কারের পথে নতুন গতি যোগ করবে এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। রাজস্ব ঘাটতি কমানো এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ওপর জোর দিয়ে তিনি এই বাজেটকে ‘বিকশিত ভারতের’ শক্তিশালী ভিত্তি হিসেবে দাবি করেন।

এসকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভিসা জটিলতা নিরসনে আমিরাতের মন্ত্রীর সহযোগিতা চাইলেন আসিফ নজরুল Feb 02, 2026
img

এনসিটি ইজারা ইস্যুতে আন্দোলন

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করা আরও ১২ কর্মচারীকে বদলি Feb 02, 2026
img
ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাসের আতঙ্ক, সতর্কতা জারি Feb 02, 2026
img
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিনহা গ্রেপ্তার Feb 02, 2026
img
গুলশানে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তল-১০ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার Feb 02, 2026
img
শেখ হাসিনা ও রেহানার তিন সন্তানসহ ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ Feb 02, 2026
img
বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে প্রাণ গেল শ্রমিকের Feb 02, 2026
img
যাদের চিন্তা ও ভাষা নারীদের প্রতি অসম্মানজনক, তাদের রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চাই না: ববি হাজ্জাজ Feb 02, 2026
img
অনুবাদে গুগলকে টেক্কা দিতে নতুন ঘোষণা চ্যাটজিপিটির Feb 02, 2026
img
হরর থ্রিলারে একসঙ্গে করণ জোহর ও আদিত্য রায় কাপুর Feb 02, 2026
img
আজ চট্টগ্রামের ৩ স্থানে জনসভা করবে জামায়াত Feb 02, 2026
img
নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন Feb 02, 2026
img
৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সার্বিয়ান প্রেসিডেন্ট Feb 02, 2026
img
ফুরিয়ে যাচ্ছে সালমানের বক্স অফিস জাদু? নতুন ছবিতে ঘুরে দাঁড়ানোর আশা! Feb 02, 2026
img
বক্স অফিস কাঁপিয়েও এক ধাপে পিছিয়ে ‘ধুরন্ধর’, শীর্ষে 'জাওয়ান' Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে : হাসনাত আবদুল্লাহ Feb 02, 2026
img
করণের নতুন ছবিতে আহান-অনীতের জুটি নিয়ে জল্পনা Feb 02, 2026
img
রোহিতের বাড়িতে গুলির ঘটনায় 'বিষ্ণোই গ্যাং'- এর দায় স্বীকার Feb 02, 2026
img
২ দিনে কত আয় করল রানি মুখার্জির নতুন সিনেমা ‘মারদানি ৩’ Feb 02, 2026
img
ধর্মীয় বিভাজন ইস্যুতে এআর রহমানের পর এবার নিশানায় কপিল Feb 02, 2026