জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম

লক্ষ্মীপুরে ভোটের ৬ সীলসহ আটক সোহেল রানাকে জামায়াতের কর্মী দাবি করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এতে পাল্টা সংবাদ সম্মেলন করে সোহেল জামায়াত কর্মী নয় বলে নিশ্চিত করেছেন দলের জেলা সিনিয়র নেতারা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সোহেলকে জামায়াত কর্মী আখ্যা দিয়ে মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী ও জেলা কমিটির সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ। তবে রুহুল আমিন ও হাফিজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। 

রেজাউল করিম বলেন, সিলসহ আটকের ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন। প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কিন্তু যেকোনো ঘটনার সঙ্গে সঙ্গেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ অতীতের মতোই আরেকটি দলের মুদ্রাদোষে পরিণত হয়েছে। আটক সোহেল জামায়াতের কেউ নয়। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে, প্রশাসন তদন্ত করে বের করবে। এ রকম একটি ঘৃণিত ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংবাদ সম্মেলন করে সিলসহ আটক সোহেল জামায়াত কর্মী বলে দাবি করেছে বিএনপি। এর আগে বিকেলে জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম পিন্টার্স থেকে ৬টি ভোটের সিল, একটি মোবাইল ও একটি কম্পিউটারসহ সোহেলকে আটক করে পুলিশ।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
একটি মহল হামলা ও কালো টাকার রাজনীতি শুরু করেছে: সাইফুল হক Feb 04, 2026
img
ফের একই সঙ্গে পর্দার জনপ্রিয় জুটি Feb 04, 2026
img
ভারত কি আসলেই রাশিয়ার তেল কেনা বন্ধ করছে, কী বলছে ক্রেমলিন? Feb 04, 2026
img
কায়াদু লোহার নজরকাড়া অভিব্যক্তি, ‘ফাঙ্কি’ ছবির পথে চমকপ্রদ উপস্থিতি Feb 04, 2026
img
সাবেক প্রেমিকের সাথে সম্পর্ক ভাঙার কারণ স্পষ্ট করলেন ম্রুণাল ঠাকুর Feb 04, 2026
img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026