গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত

‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতে রাজপথে নেমেছে দেশের প্রধান পাঁচটি নির্বাচিত ছাত্র সংসদ। ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ’ রুখে দিয়ে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগের শহীদ ওসমান হাদী চত্বরে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এবং জকসু’র নির্বাচিত প্রতিনিধিরা এতে অংশ নেন।

গণজমায়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, “আমরা যখন সারাদেশে জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয়ের জন্য ক্যাম্পেইন করছি, ঠিক সেই সময় রাষ্ট্রের একটি অংশ, মিডিয়ার একটি অংশ, দিল্লির তাবেদারদের অংশ এবং ফ্যাসিস্টদের একটি অংশ ‘না’-এর পক্ষে ক্যাম্পেইন করছে। এই শত্রুদের আমাদের চিনতে হবে। তারা বাংলাদেশের কল্যাণ চায় না, তারা জুলাইকে ধারণ করে না, তারা বাংলাদেশকে আবার ফ্যাসিবাদে ফিরিয়ে নিতে চায়।”

তিনি আরও বলেন, ‘আমরা যারা জুলাই বিপ্লবের সহযোদ্ধা, শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের উত্তরসূরী, আমরা বেঁচে থাকতে এই কালচারাল ফ্যাসিস্ট চক্র, এই আধিপত্যবাদী শক্তি এবং নব্য ফ্যাসিস্ট শক্তিকে সফল হতে দেব না।’

সাদিক কায়েম তার বক্তব্যে জুলাই বিপ্লবের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘এই জুলাই বিপ্লবে দুই হাজার ভাই-বোন শহীদ হয়েছেন, চল্লিশ হাজার ভাই-বোন গাজী হয়েছেন। এই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হচ্ছে জাতীয় পার্টি এবং জিএম কাদেররা। তাদেরকে স্বাধীন বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। এই জিএম কাদের এবং দিল্লির তাবেদারদের স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় আনতে হবে।’

একটি নির্দিষ্ট দলের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘একটি দল ও তাদের মহান নেতা দেশে আসার পর আমাদের কাছে মনে হচ্ছে তারা ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে। তারা ভারতের ভাষায় কথা বলছে। বাংলাদেশে রাজনীতি করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে, শহীদ ওসমান হাদীর আধিপত্যবিরোধী ও আগ্রাসনবিরোধী লড়াইয়ের সঙ্গে সংহতি প্রকাশ করতে হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের পর যে সমাজ কাঠামোর স্বপ্ন আমরা দেখেছিলাম, বাস্তবে তা বাস্তবায়ন করতে পারিনি। সরকার এতে ব্যর্থ হয়েছে, শহীদদের খুনিদের বিচার করতে ব্যর্থ হয়েছে।’ তিনি বলেন, নতুন যে সরকার গঠন হবে, সেখানে যেন কোনোভাবেই পুরোনো ফ্যাসিবাদ ফিরে না আসে, সেজন্যই এই ক্যাম্পেইন।

গণভোটের গুরুত্ব তুলে ধরে রিয়াজুল ইসলাম বলেন, “জাতীয় নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করে ক্ষমতার ভারসাম্য রক্ষা ও দেশের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। কেউ যদি আমাদের বক্তব্যকে নিজেদের বিরুদ্ধে মনে করে, তাহলে আমরা মনে করবো তারাই জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”

গণজমায়েত চলাকালে আন্দোলনকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’ এবং ‘হ্যাঁ-তে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন’–এমন নানা স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত করে তোলেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026
img
জল্পনার মাঝেই বনগাঁর সাতভাই কালীতলা মন্দিরে মিমি চক্রবর্তী Feb 05, 2026
img
চট্টগ্রামে যৌথ বাহিনীর হাতে ৩৪৫ রোহিঙ্গা আটক Feb 05, 2026
img
ভারতীয় ভিসার অ্যাপয়েমেন্ট পেতে নতুন নিয়ম চালু Feb 05, 2026
img
নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক Feb 05, 2026
img
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ Feb 05, 2026
img
১২০ দিনে হাফেজ হলেন আব্দুল্লাহ আল আজহার Feb 05, 2026
img
স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না : মির্জা ফখরুল Feb 05, 2026
img

‘সাহাব আল-আরদ’

ফিলিস্তিন সংকট ঘিরে নির্মিত এই সিরিজ নিয়ে বিতর্ক কেন? Feb 05, 2026
img
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস Feb 05, 2026
img
জামায়াত দেশকে আফগানিস্তানের মতো তালেবান রাষ্ট্র বানাতে চায় : কামরুল হুদা Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব Feb 05, 2026
img
চিত্রনায়িকা বর্ষার সাথে কে এই অভিনেত্রী? Feb 05, 2026
img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে : জামায়াত আমির Feb 05, 2026
img
বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলেন টেপবল ক্রিকেটের উদীয়মান তারকা জাইনুল্লাহ Feb 05, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও টিভিতে দেখতে পারবেন দর্শকরা Feb 05, 2026
img
মঞ্চ বিতর্কে আদালতে মিমির গোপন জবানবন্দি! Feb 05, 2026
img
ইউএনওর বিরুদ্ধে ইসিতে রুমিনের অভিযোগ, জনসভায়ও কড়া হুঁশিয়ারি Feb 05, 2026