পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নৌবাহিনীর বরগুনা সদর কন্টিনজেন্টে পরিদর্শন শেষে নৌ-সেনাদের উদ্দেশ্য এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি এবং অঙ্গীকারবদ্ধ; আমরা দেশ ও জাতিকে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।

তিনি বলেন, অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবছর আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েনের সংখ্যা অনেক বেশি। আমাদের সাথে রয়েছে কোস্টগার্ড এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। আমরা সবাই একসাথে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করছি। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। আমি চাই এই নির্বাচনে প্রত্যেক অফিসার, নাবিক আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে এবং নির্ভয়ে আপনাদের দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, নির্বাচনের সময় আমাদেরকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। যাতে কোনো রকমের আইনশৃঙ্খলা বিরোধী অথবা কোনো রকমের সহিংসতা এবং বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এ জন্য অন্যান্য বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে আমাদেরকে নিবিড় সমন্বয় এবং যোগাযোগ বজায় রাখতে হবে। নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী দুই থেকে তিন দিন এই সময়টায় আমাদেরকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।’

নৌবাহিনী প্রধান আরও বলেন, আমাদের সকলের একটাই উদ্দেশ্য- একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করে দেয়া। নির্বাচনী সরঞ্জাম ভোটকেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো এবং পরবর্তীতে সেখান থেকে নিরাপদের স্থানান্তর পর্যন্ত আমাদের দায়িত্ব বহাল থাকবে। আমরা এটা নিশ্চিত করবো যে, নিরাপদে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত আমরা মোতায়েন থাকি।

ভোটারদেরকে এই মর্মে আশ্বস্ত করছি যে, তারা নিরাপদে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে। দেশ এবং জাতি একটা সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আমাদের উপর অর্পিত এই গুরু দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর এবং দৃঢ় প্রতিজ্ঞ।

আইকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026