দায়িত্ব নিয়েই শীর্ষ দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন তাপস

দায়িত্ব নেয়ার পরদিনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। রোববার ওই দুইজনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

চাকরিচ্যুত হওয়া দুইজন হলেন- ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। তাদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান বলেন, ওনাদের দুজনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশন আইন মোতাবেক করপোরেশন যদি মনে করে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া দরকার, সেক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে।

এ দুই কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও জানান দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার বলেন, আমি এখনো বিষয়টি জানি না। তবে কর্পোরেশন যা ভালো মনে করে করতে পারে।

প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, সন্ধ্যার পর চাকরিচ্যুত করার কাগজ পেয়েছি। সিটি করপোরেশনে দীর্ঘ সময় কাজ করে চেষ্টা করেছি সংস্থার জন্য ভালো কিছু করতে। এখন কর্তৃপক্ষ যা সঠিক মনে করেছে তা-ই করেছে। আমার আর কী করার আছে।

এর আগে মেয়রের দায়িত্বগ্রহণের পরদিন রোববার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে নগর ভবনে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তাপস। তখন তিনি বলেছিলেন, ডিএসসিসিকে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তিনি।

তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, ডিএসসিসি হবে গর্বের, আস্হার এবং মর্যাদাশীল প্রতিষ্ঠান। দুর্নীতি এবং দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না। এ ধরনের কোনো কিছু নজরে আসার সাথে সাথেই কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং যত বড় কর্মকর্তাই হোক কাউকেই ছাড় দেয়া হবে না। এরপরই দুজনকে বরখাস্তের আদেশ আসে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ক্লাবের হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন রোনালদো, খবর গণমাধ্যমের Feb 03, 2026
img
পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026
img
পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া Feb 03, 2026
img
‘ব্লাডি রোমিও’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় নানি ও পূজা হেগড়ে Feb 03, 2026
img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026
img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026