হুঁশিয়ার করলেন অপূর্ব, আইনি ব্যবস্থা নেবেন তিশা!

ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির (স্ত্রী) ৯ বছরের সংসার ভেঙে গেছে। বিষয়টি রোববার প্রকাশ্যে আনেন অদিতি নিজেই।

তবে কি নিয়ে তাদের বনিবনা হচ্ছিল না, তা এখনো জানা যায়নি। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে, অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ায় অপূর্বর ঘর ছেড়েছেন অদিতি।

তবে এটা কি আসল কারণ নাকি শুধুই গুজব। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অপূর্ব।

সেখানে তিনি লিখেছেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ করা এবং তির্যক, মিথ্যা, বানোয়াট মন্তব্য করে কারও কষ্ট বাড়িয়ে দেওয়ার মতো খারাপ কাজগুলো থেকে সবাই বিরত থাকবেন। এবং রসালো কোনও গল্প তৈরি করে সংবাদ করার চেষ্টা করবেন না, প্লিজ।’

তবে অপূর্ব কিছু গণমাধ্যমকে হুঁশিয়ার করেও স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘তৃতীয় কাউকে জড়িয়ে কোনও ধরনের ভুল সংবাদ প্রকাশ করলে আমি তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেবো।’

অপূর্ব অবশ্য স্ট্যাটাসে অদিতিকে নিয়েও লেখেন। তিনি অদিতিকে নিয়ে লিখেছেন, ‘আমি অদিতিকে সম্মান করি এবং আজীবন করবো। সুতরাং কোনোভাবেই অদিতিকে অসম্মান করে তার পাশে অন্য কারও নাম আমি সহ্য করবো না। ভুলে যাবেন না, অদিতি এখন আইনগত ভাবে আমার স্ত্রী না থাকলেও সে আমার সন্তানের মা।’

ফেসবুকে অপূর্ব এও জানান, তৃতীয় ব্যক্তিকে জড়িয়ে তাকে নিয়ে প্রকাশিত কিছু সংবাদের লিংক সংগ্রহ করেছেন তিনি।

অপরদিকে একই হুঙ্কার ছাড়লেন অভিনেত্রী তানজিন তিশাও। সোমবার ভোরে নিজের ফেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তানজিন তিশা। তার পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

আমি সাধারণত গুজবে সাড়া দিই না। তবে আজ আমি অনুভব করছি যে, কয়েকটি অনলাইন সংবাদপত্রে প্রকাশিত চলমান গসিপ বন্ধ করা উচিত। দয়া করে আমার নামটি ব্যবহার করবেন না। এতে আমারসহ শিল্পী এবং তার পরিবারের চলমান পরিস্থিতি আরও খারাপ হবে।

আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে, কেউ আমার খ্যাতি কুখ্যাতিতে পরিণত করতে ইচ্ছাকৃতভাবে এটি তৈরি করছে।

আমার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে এমন খবরে বিশ্বাস করবেন না, যার কোনও সত্যতা নেই। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যেন এই গুজবে আর ভাগ না বসিয়ে এবং ছড়িয়ে না দেন। কারণ, ভুয়া খবর ছড়িয়ে দেয়াও একটি সাইবার অপরাধ।

পোস্টে সাংবাদিকদের উদ্দেশ্যে তিশা বলেন, অনুরোধ করছি আপনাকে এই ধরনের ভিত্তিহীন গল্পে আমার নাম উল্লেখ না করার। যারা এই কাজটি চালিয়ে যাবেন তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026
img
পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া Feb 03, 2026
img
‘ব্লাডি রোমিও’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় নানি ও পূজা হেগড়ে Feb 03, 2026
img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026
img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026