আ.লীগের বিজয় উৎসবের মঞ্চে শেখ হাসিনা

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় উৎসবের মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা ৩ টা ৫ মিনিটে মহাসমাবেশের মঞ্চে এসে উপস্থিত হন।

এসময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের থিম সং ‘জিতবে এবার নৌকা’ কোরাসে গান পরিবেশন করেন শিল্পীরা।

এর আগে দুপুর আড়াইটার পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশ শুরু হয়।

দুপুর আড়াইটার পর সমাবেশের মূল পর্ব শুরু হলেও তার আগে সংস্কৃতি মঞ্চে চলে দেশবরেণ্য শিল্পীদের গান।

সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত আছেন। আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের শরিক বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, কবি-সাহিত্যিক, পেশাজীবী, সংস্কৃতি ও বিনোদন জগতের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

জানা গেছে, বিজয় সমাবেশে প্রধানমন্ত্রী বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয়ের জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীকে ধন্যবাদ জানাবেন তিনি।

সমাবেশকে ঘিরে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল আসতে শুরু করে। এসময় নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে উঠে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।

ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে এসেছেন।

রাজধানীর আশপাশের জেলাগুলো থেকেও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ২৫৭টি আসনে জয় নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা চতুর্থ বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

 

টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ

img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026
img
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল Feb 06, 2026