নিক্সন চৌধুরীর বিরুদ্ধে যেকোনো সময় মামলা : সিইসি

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরীর (নিক্সন) বিরুদ্ধে দু-একদিনের মধ্যে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগে এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে এ মামলা করা হবে।

বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি নুরুল হুদা বলেন, ফরিদপুর নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশন মামলা করবে। হয়তো আজ অথবা আগামীকালের মধ্যে থানায় মামলা করা হবে। নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী বিধিবহির্ভূত আচরণের একাধিক আলামত আমাদের কাছে পৌছেছে। মামলার পর আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

নুরুল হুদা আরও বলেন, মামলার করার আগে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। আচরণবিধি ভঙ্গের বাইরেও যদি কোনো অনিয়ম থেকে থাকে, সেগুলো তদন্ত কমিটি খতিয়ে দেখবে।

এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমপি নিক্সন চৌধুরী বলেন, আমি ইউএনওকে ফোন করেছিলাম। কিন্তু আমি তাকে শুধু এটা জানাতে ফোন করেছিলাম যে, আমার একজন কর্মী মাঠে দাঁড়ায়া সিগারেট খাচ্ছিল। এজন্য ম্যাজিস্ট্রেট এবং বিজিবি দিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমার বক্তব্যকে সুপার এডিট করে বিতর্কিত ভাবে প্রকাশ করা হয়েছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ প্রত্যাখ্যান করে নিক্সন চৌধুরী আরও বলেন, আমি যদি আইন ভঙ্গ করে থাকলে ডিসিও আইন ভেঙ্গেছেন। তিনি আমার কলরেকর্ড করার এখতিয়ার রাখেন না। তিনি আমার মোবাইলে আড়ি পেতে অপরাধ করেছেন। আমার বিরুদ্ধে মামলা হলে, ডিসির বিরুদ্ধেও মামলা হতে হবে।

আরও পড়ুন- এমপি নিক্সনের বিরুদ্ধে মামলা হবে : সিইসি

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026