আফগানিস্তানে ভিসা নিতে গিয়ে পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু

আফগানিস্তানে ভিসার আবেদন করতে গিয়ে ধাক্কাধাক্কির একপর্যায়ে পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। দেশটির পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে পাকিস্তান কনস্যুলেটের কাছে এ ঘটনা ঘটে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে যাওয়ার জন্য কয়েক হাজার আফগান নাগরিক ভিসার আবেদন করতে জালালাবাদ শহরে জড়ো হন। তারা স্থানীয় পাকিস্তান কনস্যুলেটের পাশে ভীড় জমান।

আবেদনকারীদের সংখ্যা বেশি হওয়ায় স্থানীয় একটি স্টেডিয়ামে ভিসা বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় ভিসা প্রার্থীরা হুড়োহুড়ি করে স্টেডিয়ামে ঢুকার চেষ্টা করে। এতে পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১১ জনই নারী।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কনস্যুলেট অফিস থেকে টোকেন নেয়ার সময় বিশৃংখলা শুরু হয়। লোকজনের ভীড় এতটাই বেড়ে যায় যে, পদদলিত হয়ে অনেকেই মারা গেছেন। এ সংখ্যা বাড়তে পারে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

প্রসঙ্গত, প্রতিবছর কয়েক লাখ আফগান নাগরিক প্রতিবেশী দেশ পাকিস্তান সফর করেন। চিকিৎসা, চাকরি, ব্যবসাসহ নানা প্রয়োজনে এসব আফগান নাগরিক পাকিস্তানে যাতায়াত করেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026
img
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল Feb 06, 2026