৪৩ বিসিএসের আবেদনের সময় বাড়তে পারে

৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সময় বাড়াতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি দিয়েছে ইউজিসি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) পিএসসির চেয়ারম্যানকে ইউজিসির পক্ষে সংস্থাটির সচিব এক চিঠিতে এই অনুরোধ জানান। ইউজিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক করোনা মহামারির কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত বছর ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে গত বছর ১৩ ডিসেম্বর ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় বিসিএস পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধির বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে সরকারি কর্ম কমিশনকে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়। তবে এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বছরের ৩০ নভেম্বর রাতে এক সঙ্গে ৪২তম (বিশেষ) এবং ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ ক্যাডারসমূহের মধ্যে প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদে ৩০০, পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব পদে ২৫, পুলিশের সহকারী পুলিশ সুপার পদে ১১৭, নিরীক্ষা ও হিসাবের সহকারী মহা হিসাবরক্ষক পদে ৩৫ জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ৫ জনসহ ৫৫০জন নিয়োগ দেয়া হবে।

৩০ ডিসেম্বর থেকে অনলাইনে ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হয়েছে। আবেদনপত্র জমাদানের শেষ সময় ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না : জামায়াত আমির Feb 06, 2026
img
পাকিস্তানে সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে প্রাণ গেল ২১৬ সন্ত্রাসীর Feb 06, 2026
img
আন্দোলনকারীদের পেটানোর নির্দেশ ডিএমপি কমিশনারের Feb 06, 2026
img
৯ম পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, আহত ১৪ Feb 06, 2026
img
সমগ্র বাংলাদেশ আমার বাড়ি : জামায়াতের আমির Feb 06, 2026
img
গায়ের রং নিয়ে কটাক্ষ, থামেননি অভিনেত্রী ঈশানী Feb 06, 2026
img
ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি: সালাহউদ্দিন Feb 06, 2026
img
‘আন্তরিকতা’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আরাঘচি Feb 06, 2026
img
সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবো: ডা. তাসনিম জারা Feb 06, 2026
img
দেড় কোটি টাকার আয়কর জরিমানা বহাল, মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খেলেন অভিনেতা বিজয় Feb 06, 2026
img
কম্বলের বিনিময়ে ‘ভোট’ প্রার্থনা, মাগুরায় জামায়াত নেতাসহ আটক ৫ Feb 06, 2026
img
আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা শুরু Feb 06, 2026
img
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি Feb 06, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন আতহার আলী খান Feb 06, 2026
img
খাগড়াছড়িতে ১৮৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৩টিতে সরঞ্জাম যাবে হেলিকপ্টারে Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম Feb 06, 2026
img
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা Feb 06, 2026
img
পদত্যাগ করছেন টয়োটার প্রধান সাটো, নতুন সিইও হচ্ছেন কেন্টা কন Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ Feb 06, 2026