সিনেমায় দুর্দিন যে কারণে

দুর্দিন চলছে সিনেমায়। হলগুলোর অবস্থা আরও করুণ। অস্বাস্থ্যকর, দুর্গন্ধময় পরিবেশ এবং রয়েছে নিরাপত্তাহীনতার বিষয়টি। নানা কারণেই হল বিমুখ হয়েছেন দর্শকরা। প্রযুক্তির এই যুগে সারা দুনিয়ার সিনেমা জগত এগিয়ে গেলেও বাংলাদেশের সিনেমা জগত আছে অনেক পিছিয়ে। কষ্টে আছেন সিনেমা সংশ্লিষ্ট কলাকুশলীরাও। একসময় দেশে সিনেমা হলের সংখ্যা ছিল এক হাজার ২৩৫টি। দুই যুগ পর আজ বাংলাদেশে সিনেমা হলের সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র ১২০টিতে। বাংলাদেশ টাইমস ইনভেস্টিগেশন টিম সিনেমার দুর্দিনের কারণ খুঁজতে মাঠে নেমে পেয়েছে নানা কারণ। এই প্রতিবেদন পড়তে ও দেখতে পাবেন কয়েক পর্বে। সিনেমা ও সংশ্লিষ্ট কলাকুশলীদের দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে টাইমসের ভিডিও চিত্রে।

রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটের দুটি সিনেমা হলের ভিডিও চিত্র দেখলেই বোঝা যায় সিনেমায় দুর্দিন কেনো চলছে। আবর্জনায় ভরা ও ভাঙ্গাচুরা আসনে বসে পোকা মাকড়ের কামড় খেতে দর্শক হলে আসবেন, এ চিন্তা করাও অবাস্তব। সিনেমা হল দুটির সম্পত্তির দেখভালের দায়িত্বে আছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনারের নির্দেশে তেজগাঁও জোনের একজন সহকারি কমিশনার (এসি) হল দুটির সম্পত্তি তদারকি করেন। প্রতিমাসে তিনি ডিএমপি কমিশনারকে এ বিষয়ে প্রতিবেদন দিয়ে থাকেন। তবে এ বিষয়ে টাইমস ইনভেস্টিগেশনের সঙ্গে কথা বলতে ও মতামত জানাতে রাজি হননি এসি মো. মাহমুদ খান।

সিনেমা হল পরিচালনার দায়িত্বে থাকা কর্মচারীরাও সিনেমার সুদিন ও দুর্দিনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন টাইমস ইনভেস্টিগেশনের সঙ্গে।

নিম্নমানের নির্মাণ শৈলী, গল্প ও চিত্রনাট্যে যেনতেন অবস্থা, যুগের সঙ্গে তাল মিলাতে না পারা, আন্তঃদেশীয় ফিল্ম পলিটিক্স ও মোবাইল প্রযুক্তির প্রভাবসহ নানা বিষয় তুলে ধরে তারা বক্তব্য দিয়েছেন। আসুন আমরা ভিডিও চিত্রেই এসব দেখে নেই।

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026