ডায়েটে হলুদ যোগ করবেন যেসব কারণে

রান্নায় হলুদ না হলে চলে না। রান্নায় মেশালে খাবারের স্বাদ বাড়ে। আবার ত্বকে হলুদ ব্যবহারে সৌন্দর্য বেড়ে যায়। কাঁচা হলুদই হোক আর গুঁড়া হলুদ—দুটোরই আছে গুণ। হলুদ শরীরের নানা সমস্যার জন্যও উপকারী। বিশেষ করে অন্ত্রের জন্য হলুদের তুলনা নেই। হলুদে থাকা কারকিউমিন অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে।

অন্ত্রের স্বাস্থ্যের জন্য হলুদের উপকারিতা সম্পর্কে ভারতীয় মেডিসিন বিশেষজ্ঞ শিবানী বাজওয়ার বলেছেন,হলুদ অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার উৎপাদন বাড়ায়। হলুদ যেভাবে অন্ত্রের জন্য উপকারী-

১. অন্ত্রে দীর্ঘস্থায়ী প্রদাহ যেমন- ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস), ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিসসহ বিভিন্ন হজম সংক্রান্ত সমস্যার কারণ হতে পারে। হলুদে থাকা কারকিউমিন প্রদাহ কমাতে সাহায্য করে।

২. হলুদ একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরে যখন ফ্রি র্যাডিকেল এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলির মধ্যে ভারসাম্যহীনতা থাকে, তখন কোষের ক্ষতি হয়। এই চাপ অন্ত্রের এবং সামগ্রিক পরিপাকতন্ত্রকে প্রভাবিত করতে পারে। কারকিউমিন ফ্রি র‌্যাডিক্যালকে নিরপেক্ষ করে এবং শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমের কার্যকলাপ বাড়ায়। এর ফলে,অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে।

৩. হলুদ গলব্লাডারকে পিত্ত উৎপাদন করতে উদ্দীপিত করে, যা চর্বি হজমের জন্য অপরিহার্য। পিত্ত উৎপাদনের এই বৃদ্ধি হজমের উন্নতি করতে, ফোলাভাব কমাতে এবং বদহজমের লক্ষণগুলি উপশম করতে সহায়তা করে। যার ফলে অন্ত্রের স্বাস্থ্য ঠিক থাকে।

৪. হলুদে থাকা কারকিউমিন উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উন্নীত করতে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দেয়। ফলে হজমজনিত নানা সমস্যা কমে।

আইবিএস এবং আইডিবি’র উপসর্গ থেকে মুক্তি দেয়

ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) এবং ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ (আইডিবি) হল সাধারণ হজম সংক্রান্ত সমস্যা যা শরীরে অস্বস্তি সৃষ্টি করে এবং জীবনযাত্রাকে প্রভাবিত করে। গবেষণায় দেখা গেছে, কারকিউমিন প্রদাহ, পেটে ব্যথা কমিয়ে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে।

প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল

হলুদে থাকা প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য অন্ত্রে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। এটি সংক্রমণ প্রতিরোধে বিশেষভাবে উপকারী।

আপনার ডায়েটে হলুদ কীভাবে অন্তর্ভুক্ত করবেন

হলুদ মেশানো দুধ: দুধের সঙ্গে হলুদের গুঁড়া, দারুচিনি এবং আদা মিশিয়ে খেলে উপকার পাবেন।

হলুদ চা: গরম পানিতে হলুদের গুঁড়া বা কাঁচা হলুদের রস মেশান। স্বাদের জন্য মধু এবং লেবু যোগ করুন।

রান্না: স্যুপ, স্টু, কারি এবং এমনকি স্মুদিতে হলুদ যোগ করতে পারেন। সূত্র: ইন্ডিয়া টিভি

Share this news on:

সর্বশেষ

img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026
img
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মের হাতে পরিণত হবে: সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
‘ধুরন্ধর ২’-তে কি সালমান থাকছেন? বলিউডে জোর গুঞ্জন Feb 04, 2026
img
বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান Feb 04, 2026
img
একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
শুটিংয়ে গর্ভপাত হয়েছিল অর্চনা পূরণ সিং-এর! Feb 04, 2026
img
খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
'ব্যালটের সিল বানানোর ঘটনায় জড়িত জামায়াতের নেতা' - আদালতে স্বীকারোক্তি Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

মুসলিম পার্সোনাল ‘ল’ প্রণয়ন ও হাইকোর্টে বিশেষ বেঞ্চের প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
আবারও বিএনপির ৩ নেতার জন্য এলো সুখবর Feb 04, 2026
img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026
img
দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি Feb 04, 2026
সম্পর্ক কেন টেকেনি, অকপট আমির খান Feb 04, 2026
img
হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের Feb 04, 2026
img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026
img
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী! Feb 04, 2026
img
আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: ডা. তাহের Feb 04, 2026
img
জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি Feb 04, 2026
img
'ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত' Feb 04, 2026