শিক্ষককে পিটিয়ে হত্যা: খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে এক কলেজশিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরের দিকে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষকের নাম আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা। তিনি জেলার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষক সোহেল রানার বিরুদ্ধ এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল। মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি আবার চাকরিতে ফিরে এলে পাহাড়ি শিক্ষার্থীরা তাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন। মঙ্গলবার বেলা ১১টায় একই প্রতিষ্ঠানের ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অধ্যক্ষের রুমে তাকে অবরুদ্ধ করে রাখেন পাহাড়ি শিক্ষার্থীরা। একপর্যায়ে গণপিটুনি দেওয়া হলে তার মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ১৫-২০ জন পাহাড়ি কিশোর-যুবক ওই শিক্ষককে এলোপাতাড়ি মারছেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শিক্ষককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়লে খাগড়াছড়ি সদরে পাহাড়ি-বাঙালিদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এসময় মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি স্থাপনা ভাঙচুর করে। ভাঙচুর করা হয় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ভোরে খাগড়াছড়িতে মো. মামুন (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষোভ মিছিল বের হলে ঘটনার সূত্রপাত হয়। এরপর খাগড়াছড়ি ও রাঙামাটিতে ছড়িয়ে পড়ে সহিংসতা। এ ঘটনায় খাগড়াছড়িতে তিনজন নিহত হন।

Share this news on:

সর্বশেষ

img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে : হাসনাত আবদুল্লাহ Feb 02, 2026
img
করণের নতুন ছবিতে আহান-অনীতের জুটি নিয়ে জল্পনা Feb 02, 2026
img
রোহিতের বাড়িতে গুলির ঘটনায় 'বিষ্ণোই গ্যাং'- এর দায় স্বীকার Feb 02, 2026
img
২ দিনে কত আয় করল রানি মুখার্জির নতুন সিনেমা ‘মারদানি ৩’ Feb 02, 2026
img
ধর্মীয় বিভাজন ইস্যুতে এআর রহমানের পর এবার নিশানায় কপিল Feb 02, 2026
img
সাই পল্লবী নন, ধানুশের নতুন নায়িকা শ্রীলিলা Feb 02, 2026
img
তিন দলের বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে খেলবেন কারা? Feb 02, 2026
img
বাংলাদেশের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বাজেট বরাদ্দের প্রস্তাব ভারতের Feb 02, 2026
img
বহিষ্কার প্রসঙ্গে কড়া জবাব দিলেন উর্ফী জাভেদ! Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত দেখাল ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্র Feb 02, 2026
img
সাতক্ষীরায় বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯.৪৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
আজ খুলনা ও যশোরে দুটি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান Feb 02, 2026
img
রাফাহ ক্রসিং সীমিত আকারে খুলে দিল ইসরাইল Feb 02, 2026
img
শাহরুখ খানকে বিমানবন্দরে আটকে দিলেন নিরাপত্তা কর্মী, নেপথ্যে কোন কারণ! Feb 02, 2026
img

লক্ষ্মীপুর-৪ আসন

বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 02, 2026
img
রোহিঙ্গাদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিল নরওয়ে Feb 02, 2026
img
ভারতের শেয়ারবাজারে বড় বিপর্যয়, ১০ লাখ কোটি রুপি গায়েব Feb 02, 2026
img
হাসপাতাল ও অফিস-আদালতের আশেপাশে হর্ন বাজালে গুনতে হবে জরিমানা! Feb 02, 2026
img
কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : রেজাউল করীম Feb 02, 2026