স্টারলিংকের ইন্টারনেট সিস্টেমে ত্রুটি ধরতে পারলেই মিলবে কোটি টাকারও বেশি পুরস্কার

কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা প্রদান করে ইলন মাস্কের স্টারলিংক। দ্রুতগতির এই ইন্টারনেট সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশেও।

বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত স্টারলিংকের ইন্টারনেট সিস্টেমের নিরাপত্তা উন্নত করতে গবেষকদের সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটির মূল সংস্থা, স্পেসএক্স। নতুন এক ‘বাগ বাউন্টি’ কর্মসূচির আওতায় স্টারলিংকের সিস্টেমে ত্রুটি শনাক্ত করতে পারলে সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ২২ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে) পুরস্কার দেওয়া হবে।

সম্প্রতি এক ব্লগ পোস্টে স্পেসএক্স জানিয়েছে, ‘আমরা নিরাপত্তা–গবেষকদের উৎসাহিত করছি, যেন তারা স্টারলিংকের নিরাপত্তাব্যবস্থায় সম্ভাব্য ত্রুটি শনাক্ত করেন। তবে তা যেন কোনোভাবেই ব্যবহারকারীদের জন্য বিঘ্ন সৃষ্টি না করে, সেটিও নিশ্চিত করতে হবে। এ ধরনের ত্রুটি শনাক্ত হলে তা আমাদের নির্ধারিত বাগ বাউন্টি প্ল্যাটফর্মের মাধ্যমে জানানোর অনুরোধ করছি।’

স্পেসএক্সের তথ্যমতে, স্টারলিংক গ্রাহকদের তথ্য সুরক্ষা এবং সিস্টেমের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত স্টারলিংকে মোট ৪৩টি নিরাপত্তাজনিত ত্রুটি শনাক্ত করেছেন গবেষকেরা। গত তিন মাসে গড় পুরস্কারের পরিমাণ ছিল ৯১৩ দশমিক ৭৫ ডলার।


প্রসঙ্গত, স্টারলিংকে থাকা ত্রুটির ঝুঁকি ও গুরুত্ব মূল্যায়নে কয়েকটি বিষয় বিবেচনায় করা হয়। শনাক্ত করা ত্রুটি শুধু ব্যবহারকারীর টার্মিনাল ও রাউটারকে প্রভাবিত করছে কি না, তা জানার পাশাপাশি স্যাটেলাইট বা কেন্দ্রীয় অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ সেবায় সেটির প্রভাব বিশ্লেষণ করা হয়। এ ছাড়া ত্রুটিটি ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ব্যবহার করার সম্ভাব্যতাও যাচাই করা হয়। এরপর ত্রুটির ধরন ও ক্ষতির মাত্রা বিবেচনা করে পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026