নৌ নিরাপত্তা উন্নয়নে কোরিয়ার ৭৬ কোটি টাকার ঋণ

বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা ও নৌচালনা ব্যবস্থার উন্নয়নে দক্ষিণ কোরিয়া সরকার ৭৬ কোটি টাকার (প্রায় ৭০ লাখ মার্কিন ডলার) সম্পূরক ঋণ দিচ্ছে। “গ্লোবাল সামুদ্রিক বিপদ সংকেত ও নিরাপত্তা ব্যবস্থা এবং সমন্বিত নৌচালনা ব্যবস্থা স্থাপ” শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এই ঋণ দিচ্ছে কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ)।

মঙ্গলবার (২২ এপ্রিল) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও কোরিয়ান এক্সিম ব্যাংকের মধ্যে এ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়ার পক্ষে এক্সিম ব্যাংকের ডিরেক্টর জেনারেল কিম কিসাঙ্গ নিজ নিজ পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই প্রকল্পটি বাস্তবায়ন করবে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর। এর আওতায় দেশের উপকূলীয় এলাকায় ৭টি আধুনিক লাইট হাউজ, কোস্টাল রেডিও স্টেশন এবং ঢাকায় একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার স্থাপন করা হবে। এর মাধ্যমে চলমান জাহাজগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করার পাশাপাশি পুরনো লাইট হাউজ আধুনিকায়ন ও নতুন স্থাপন করা হবে।

এর আগে একই প্রকল্পে কোরিয়া সরকার ৪৫৫ কোটি টাকার ঋণ দিয়েছে। নতুন এই সম্পূরক ঋণের সুদের হার মাত্র ০.০১ শতাংশ, যা সাড়ে ১৫ বছর গ্রেস পিরিয়ডসহ মোট সাড়ে ৪০ বছরে পরিশোধযোগ্য।

উল্লেখ্য, কোরিয়া ১৯৯৩ সাল থেকে বাংলাদেশে বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পে নমনীয় শর্তে ঋণ দিয়ে আসছে।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026