বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে ছোট আকারে সরকার গঠন করতে হবে: আমীর খসরু

অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে ছোট আকারে সরকার গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

আমীর খসরু বলেন, নির্বাচনের আগে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো ছোট আকারের সরকার গঠন করতে হবে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারের আকার ছোট করতে হবে।

এ সময় ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তার মধ্যে ফাটল ধরেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।

মোশাররফ আরও বলেন, আইন অনুযায়ী সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। সব দলের মতামতের ভিত্তিতে কমিশন গঠিত হলেও নির্বাচন পিছিয়ে দিতে এনসিপি আন্দোলনে নেমেছে।

আদালতের রায়কে সম্মান জানিয়ে শিগগিরই বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

নির্বাচিত সরকার ও জাতীয় ঐকমত্য ছাড়া করিডর ও বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন তারা। সেইসঙ্গে বিকর্কিত মন্তব্যের দায়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয় সংবাদ সম্মেলনে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026
img
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল Feb 06, 2026