জুলাইয়ের মধ্যে ছয়টি দুর্বল ব্যাংক সরকারের মালিকানায় নেওয়ার পরিকল্পনা : গভর্নর

নানা অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির কারণে ছয়টি দুর্বল ব্যাংককে একীভূত করে সাময়িকভাবে সরকারের মালিকানায় নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী জুলাইয়ের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন হবে, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

যে ছয়টি ব্যাংককে একীভূত করা হবে সেগুলো হলো– ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।

এই ব্যাংকগুলোর মধ্যে পাঁচটি ব্যাংক ছিল বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। বাকি একটি ব্যাংক পরিচালনায় ছিলেন নজরুল ইসলাম মজুমদার।

গভর্নর বলেন, আমরা আশা করছি, জুলাইয়ের মধ্যে এই ছয়টি ব্যাংককে সরকারের অধীনে এনে প্রয়োজনীয় মূলধন জোগান দিতে পারব। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই তাদের তারল্য (লিকুইডিটি) সহায়তা দিয়েছে।

তিনি আরও বলেন, সরকার এসব ব্যাংকের মালিক সাময়িকভাবে থাকবে। পরবর্তী সময়ে ব্যাংকগুলোর পুনর্গঠন শেষে সাধারণ বিনিয়োগকারীদের ও আন্তর্জাতিক কৌশলগত বিনিয়োগকারীদের কাছে শেয়ার হস্তান্তর করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, একটি ব্যাংককে ঝুঁকিপূর্ণ সম্পদের (রিস্ক-ওয়েটেড অ্যাসেট) বিপরীতে কমপক্ষে ১২.৫ শতাংশ মূলধন রাখতে হয় — যার মধ্যে ১০ শতাংশ মূলধন এবং অতিরিক্ত ২.৫ শতাংশ ‘ক্যাপিটাল কনজারভেশন বাফার’ হিসেবে সংরক্ষণ বাধ্যতামূলক।

গভর্নর বলেন, যেসব ব্যাংকের এই মূলধনের ঘাটতি রয়েছে, তা আগামী চার বছরের মধ্যে ১২.৫ শতাংশ থেকে ১৫ শতাংশ-এ উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, একটি টেলিভিশন চ্যানেল ছয়টি ব্যাংক একীভূত হওয়ার খবর প্রচার করেছে। বাংলাদেশ ব্যাংক থেকে সেই খবরে প্রতিবাদ করা হয়নি, সুতরাং গভর্নর যে বক্তব্য দিয়েছেন তা সঠিক বলেই মনে করি। তবে এখনো এ বিষয় অফিসিয়ালি কোনো তথ্য আসেনি।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026
img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026
img
'রামায়ণ' সিনেমার চরিত্র উন্মোচন ২৭ মার্চ Feb 06, 2026
img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনেমা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’-এর মুক্তির তারিখ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026