পটুয়াখালীতে হামলায় বৈষম্যবিরোধী ছাত্রদের সংবাদ সম্মেলন পণ্ড

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অসৌজন্যমূলক আচরণ ও সাংবাদিককে হুমকির প্রতিবাদে তার অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১ জুন) বিকেল ৫টায় উপজেলার কালাইয়া সড়কের পাশে আয়োজিত শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে সংবাদ সম্মেলনে পৌঁছাতে শিক্ষার্থীদের বাঁধা দিতে ইউএনওর কার্যালয়ের এক কর্মচারীকে দিয়ে উপজেলা পরিষদের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা বাউফল কালাইয়া সড়কের পাশে সংবাদ সম্মেলন শুরু করলে প্রথমে কয়েকজন যুবক জোরপূর্বক সংবাদ সম্মেলনের ব্যানার ও পরে লিখিত বক্তব্যের নোট ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার কিছুক্ষণ পর কয়েকজন আনসার সদস্য ও গ্রাম পুলিশের শতাধিক সদস্য শিক্ষার্থীদের জায়গাটি চলে যেতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলনটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শুভ চন্দ্র শীল বলেন, ‘সাংবাদিককে প্রকাশ্যে জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ও অসৌজন্যমূলক আচরণসহ দুর্নীতিবাজ ইউএনওর অপসারণ ও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ বিকেলেও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কিন্তু ইউএনওর ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় পণ্ড গেছে সম্মেলনটি।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘আগে থেকেই সংবাদ সম্মেলন না করার জন্য বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিয়ে আসছিলেন ইউএনও আমিনুল ইসলাম। তিনি এখন ইউএনওর চাকুরির পাশাপাশি বাউফলে সন্ত্রাসী লালন পালন শুরু করেছেন। যাতে তার অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারেন।

সংবাদ সম্মেলনের আয়োজক আরেক সদস্য বলেন, ‘আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি। এখন আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। বাউফলের ইউএনও আমিনুল ইসলাম একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। ফ্যাসিস্ট সরকারের দোসর এবং শেখ হাসিনার মুখ্য সচিবের ভাগনির জামাই তিনি। ফ্যাসিবাদ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে ইউএনও আমিনুল ইসলাম আমাদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার অপচেষ্টা করছেন।

এর বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এর আগে গত ২১ মে বিকেলে উপজেলার সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকেও ইউএনওর অপসারণের দাবি জানানো হয়।

তবে বৈষম্যবিরোধী ছাত্রদের আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলার ইউএনও আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘উপজেলা পরিষদ চত্বরে এ ধরনের কোনো ঘটনা আজ ঘটেনি।’

প্রসঙ্গত, গত ১৯ মে ইউএনওকে না জানিয়ে অনুষ্ঠান আয়োজন করা নিয়ে তর্কের জেরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক এমরান হাসান সোহেলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শাস্তির হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ইউএনও আমিনুলের বিরুদ্ধে। একইদিন বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুদকের পটুয়াখালী জেলা কার্যালয় ও বাউফল দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত স্কুল বিতর্ক প্রতিযোগিতার শেষ পর্বে বিদ্যালয়ে এসে ক্ষুব্ধ হয়ে যান তিনি। এ সময় তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের আমি এমন এক কর্মচারী, যে তার মালিককেও শাস্তি দিতে পারে।’

এসএম  

Share this news on:

সর্বশেষ

img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026