বাংলাদেশ মেডিকেলের ৩৯ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী চাকরি হারাচ্ছেন

জুলাই অভ্যুত্থানে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যাচেষ্টা ও সহিংসতা ও বিধিভঙ্গের অভিযোগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩৯ চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী চাকরি হারাচ্ছেন। একই সঙ্গে আরও ১০ জনকে তিরস্কার ও সতর্ক করা হচ্ছে। এসব সিদ্ধান্ত এসেছে বিশ্ববিদ্যালয়ের দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের আওতায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আংশিক প্রতিবেদন উপস্থাপিত হলে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

গত বছরের ৪ আগস্ট ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যাচেষ্টা, মারামারি, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে শৃঙ্খলা অধ্যাদেশের ৬ (ঠ) ধারা অনুযায়ী চাকরি থেকে পদচ্যুতির সুপারিশ করে, যা সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।

অভিযুক্তদের মধ্যে আছেন—চর্ম ও যৌন রোগ বিভাগের ডা. মো. রিয়াদ সিদ্দিকী, পেইন্টার নিতীশ রায়, ড্রাইভার সুজন বিশ্বশর্মা, সিনিয়র স্টাফ নার্স শবনম নূরানীসহ আরো অনেকে।

একই ঘটনায় ছাত্র-জনতার সঙ্গে সরাসরি সংঘর্ষ, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে আরো ২৩ চিকিৎসককে শনাক্ত করা হয়।

এদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরও চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে আছেন কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান, নিউরোলজির অধ্যাপক ডা. মো. আহসান হাবিব, ক্লিনিক্যাল অনকোলজির অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, এবং আরো অনেকে।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হকের বিরুদ্ধে বিধিভঙ্গ করে পদোন্নতির আবেদন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকেও চাকরিচ্যুত করার সুপারিশ করা হয়েছে। অভিযোগকারী ছিলেন একই বিভাগের অধ্যাপক ডা. নাসিমা আখতার।

সিন্ডিকেট সভা চলাকালে অশ্রাব্য ভাষা ব্যবহার, গালাগাল এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৯ চিকিৎসক ও ১ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদের তিরস্কার ও সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৈষম্যের শিকার কর্মচারীদের স্বীকৃতি : বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত অনুযায়ী, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার ২২ জন কর্মচারীকে ভুতাপেক্ষাভাবে সব আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। একই সঙ্গে ৯৬ জনের চাকরি স্থায়ী এবং ২২ জনের পদোন্নতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, ‘তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

যাদের বিষয়ে তদন্ত চলছে, তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে।’

এসএম  

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026