কিশোরগঞ্জে পানিতে ডুবে নিহত ২

কিশোরগঞ্জের সদর উপজেলায় বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের বেসমেন্টের তৈরি করা গর্তের জমে থাকা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১ জুন) সন্ধ্যায় সদর উপজেলার মারিয়া ইউনিয়নের উত্তর মোল্লা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মো. মমিন মিয়ার ছেলে উবাইদুল রহমান (৫) এবং জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া এলাকার মো. মকবুল হোসেনের ছেলে আহাদ হোসেন (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্বজনরা জানান, আহাদ হোসেন তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। উবাইদুল ও আহাদ একসঙ্গে সন্ধ্যার আগে বাড়ির উঠোনে খেলা করছিল।

কিছু সময় পর তাদের উঠোনে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশে তৈরি করা গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে তাদের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা নওফেল বলেন, সন্ধ্যার কিছুক্ষণ আগে বাড়ির উঠোনে ছিল ওরা, সন্ধ্যা হওয়ায় তাদের না পেয়ে চারদিকে শোরগোল শুরু হয়।একপর্যায়ে বাড়ির পাশেই নতুন বিল্ডিংয়ের কাজ করার গর্তে একজনের মরদেহ ভাসতে দেখা যায়। পরে আরেকজনকেও সেখানে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টুটুল মিয়া বলেন, বাড়ির পাশের নতুন বিল্ডিংয়ের বেসমেন্টের একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে বলে সবাই বলছে, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। তবে কেউ কোনো অভিযোগ করেনি।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026