আজ থেকে বাজারে আসছে নতুন টাকা, পাওয়া যাবে ১১ ব্যাংকে

আওয়ামী সরকারের পতনের পর প্রথমবারের মতো বাজারে ছাড়া হলো নতুন নকশার টাকা। নোটগুলোতে দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা তুলে ধরা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে। ঈদুল আজহা উপলক্ষ্যে সোমবার (২ জুন) থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায় নতুন টাকা বিনিময় করতে পারবেন গ্রাহকরা। 

প্রথম দফায় ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার (০১ জুন) প্রকাশ করা হয়েছে ২, ৫, ১০, ১০০, ২০০ ও ৫০০ টাকার নোট। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ঈদের আগমুহূর্তে সর্বোচ্চ ২০০ কোটি টাকা মূল্যমানের নতুন নোট ছাপানো সম্ভব হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে ১১টি ব্যাংকে টাকা দেওয়া হয়েছে। সোমবার (২ জুন) থেকে রাজধানীর বিভিন্ন ব্যাংকের শাখা থেকে সাধারণ মানুষ এই নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

যেসব ব্যাংকে নতুন টাকা বিনিময় করা যাবে সেগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক। তবে কোন ব্যাংক কোন শাখার মাধ্যমে নতুন টাকা বিতরণ করবে, তা নিজেরাই ঠিক করবে।

বাংলাদেশ ব্যাংক প্রতিটি ঈদ উৎসবের আগে বাজারে নতুন নোট ছাড়ে, যাতে মানুষ স্বচ্ছ, আকর্ষণীয় ও ঝকঝকে টাকা দিয়ে উপহার লেনদেন করতে পারে।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ঘোষণা করেছে, শিগগিরই নতুন নোট বাজারে আসবে, যেগুলোর নকশায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। এই নতুন নোটগুলোতে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সব নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। এইসব নতুন নোট ডিজাইন করা ও ছাপানো সময় সাপেক্ষ বিষয় হওয়ায় এবার সীমিত পরিসরে নোট বাজারে আসছে।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য'- শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। প্রথম ধাপে বাজরে মিলবে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট। এসব মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।

এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে; যা টাকার বিনিময়ে মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026