মোবাইল ছাড়াই চশমায় হবে পেমেন্ট

টাকা পরিশোধের জন্য মোবাইল ফোন, ব্যাংক কার্ড কিংবা ক্যাশ এসবের যুগ ক্রমেই পিছনে পড়ে যাচ্ছে। ডিজিটাল পেমেন্ট এখন শুধু স্ক্রিনের ভেতর সীমাবদ্ধ নেই। এবার চোখের চশমা পরেই কেনাকাটার বিল পরিশোধ করার যুগে প্রবেশ করলো বিশ্ব। এই নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছে চীনের বিখ্যাত ডিজিটাল ওয়ালেট সেবা আলিপে প্লাস এবং ভোক্তা ইলেকট্রনিক্স নির্মাতা মেইজু।

সম্প্রতি হংকংয়ে আলিপে এইচকে এবং মেইজুর স্টারভি স্ন্যাপ স্মার্ট গ্লাস ব্যবহার করে প্রথম রিয়েল ওয়ার্ল্ড ডিজিটাল পেমেন্ট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। গ্রাহকরা কোনো স্মার্টফোন বা কার্ড ছাড়াই শুধুমাত্র স্মার্ট গ্লাস ব্যবহার করেই দোকানের বিল পরিশোধ করেছেন।

আলিপে প্লাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই সফল ট্রায়াল ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতিতে এক নতুন যুগের সূচনা করেছে।

স্টারভি স্ন্যাপ স্মার্ট গ্লাস মূলত একটি অগমেন্টেড রিয়ালিটি (এআর) ভিত্তিক ডিভাইস, যার ভেতরে রয়েছে ইনবিল্ট ক্যামেরা, নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোন এবং এআই প্রসেসিং ইউনিট।

এই গ্লাসের মাধ্যমে ব্যবহারকারীরা কিউআর কোড স্ক্যান, ভয়েস কমান্ড, এমনকি হেড-জেসচার ব্যবহার করে সহজেই পেমেন্ট করতে পারেন। স্ক্রিনে ভার্চুয়াল ইন্টারফেস ভেসে ওঠে, যেখানে ব্যবহারকারী তার পেমেন্ট অপশন নির্বাচন, পরিমাণ নির্ধারণ এবং লেনদেনের অনুমোদন দিতে পারেন।

শব্দ ও পরিবেশের ব্যস্ততা কমিয়ে শুধুমাত্র নির্ধারিত ভয়েস কমান্ড গ্রহণ করার জন্য ব্যবহার করা হয়েছে উন্নত নয়েজ ক্যানসেলিং প্রযুক্তি।

এই স্মার্ট গ্লাসের বিশেষত্ব হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্রসেসিং। এটি ব্যবহারকারীর মুখের অঙ্গভঙ্গি, ভয়েস টোন ও চোখের মুভমেন্ট অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।

এআই অ্যালগরিদম ব্যবহার করে গ্লাসটি ব্যবহারকারীর পেমেন্ট ইতিহাস, প্রিয় শপ, লেনদেনের সময়কাল এসব বুঝতে পারে এবং পার্সোনালাইজড পেমেন্ট সাজেশনও দেয়।

ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। যা নিশ্চিত করে যে, ব্যবহারকারীর পেমেন্ট ডাটা কোনভাবেই লিক হবে না।

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি বিশেষভাবে সহায়ক হবে প্রতিবন্ধী ব্যক্তি, সিনিয়র সিটিজেন এবং হ্যান্ডস-ফ্রি অভিজ্ঞতা খোঁজেন এমন সকলের জন্য।

শপিং মল, রেস্টুরেন্ট, পাবলিক ট্রান্সপোর্ট, পার্কিং লট—যেখানে দ্রুত এবং স্পর্শবিহীন লেনদেন প্রয়োজন,। সেখানে এআই স্মার্ট গ্লাস ভিত্তিক এই পেমেন্ট সিস্টেম ভবিষ্যতে বড় পরিবর্তন আনবে।

আলিপে প্লাস সূত্র জানিয়েছে, এই প্রযুক্তি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের পর ধাপে ধাপে বিভিন্ন দেশে এই এআর স্মার্ট গ্লাস ভিত্তিক পেমেন্ট প্রযুক্তি চালু করা হবে।

বিশ্বের অন্যান্য প্রযুক্তি জায়ান্ট যেমন গুগল, অ্যাপল, স্যামসাং ইতোমধ্যেই স্মার্ট গ্লাস ডিভাইস নিয়ে কাজ করছে। ফলে ধারণা করা হচ্ছে, আগামী দুই-তিন বছরের মধ্যেই এ ধরনের ওয়্যারেবল পেমেন্ট সল্যুশন বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়বে।


পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026