থ্রেডস অ্যাপে মেসেজিং সুবিধা আনলো মেটা

মাত্র কয়েকসপ্তাহ আগে মেটা থ্রেডসে সরাসরি মেসেজ দেওয়ার জন্য একটি আলাদা ইনবক্স আনার ঘোষণা করেছিল। এখন আনুষ্ঠানিকভাবে এ ফিচারটি চালু হয়েছে ও সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্তও হয়েছে।

নতুন আপডেটের ফলে থ্রেডস অ্যাপে একটি মেসেজিং ট্যাব যুক্ত হবে যেখানে ব্যবহারকারীরা ইনবক্স দেখতে পারবেন এবং মিউচুয়াল ব্যক্তিদের সঙ্গে মেসেজ আদান-প্রদান করতে পারবেন।

মেটা বলছে, প্রাথমিকভাবে ব্যবহারকারীরা শুধু তাদেরকেই মেসেজ পাঠাতে পারবে যারা আগে থেকেই ফলোয়ার ছিল অথবা ইনস্টাগ্রামে মিউচুয়াল ফলোয়ার ছিল। যদিও পরবর্তী আপডেটে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পরিবর্তন করার মতো বা পার্সোনালাইজড ইনবক্স চালুর পরিকল্পনা করছে কোম্পানিটি। মেসেজ কেবল ১৮ বছরের অধিক বয়সী ব্যবহারকারীরা চালাতে পারবেন। আপাতত গ্রুপ মেসেজও করা যাবে না তবে এর কাজ চলছে।
কোম্পানিটির নির্বাহীরা প্রথমে থ্রেডসে মেসেজ ব্যবস্থা আনার তীব্র বিরোধীতা করেছিলেন।

ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি ২০২৩ সালে এক ব্যাখ্যায় উল্লেখ করেছিলেন, “একই নাম ব্যবহার করে দুটি ভিন্ন অ্যাপে একেকজন বন্ধুর সঙ্গে দুটি আলাদা মেসেজ থ্রেড থাকা কোনো আদর্শ সামাধান নয়।”

তবে থ্রেডস ব্যবহারকারীর সংখ্যা ৩৫ কোটি ছাড়ালে সেই অবস্থান এখন আর যুক্তিসঙ্গত মনে হচ্ছে না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

মেটা তার এক ব্লগ পোস্টে উল্লেখ করেছে, “থ্রেডস ব্যবহারকারীদের এক-তৃতীয়াংশের বেশি এমন অ্যাকউন্ট অনুসরণ করছেন যা তাদের ইনস্টাগ্রামে অনুসরণ করা অ্যাকউন্টগুলো থেকে আলাদা। এটি প্রমাণ করে থ্রেডস নিজের স্বতন্ত্র ব্যবহারকারী গড়ে তুলছে।”

দুই বছর পার করার পর থ্রেডস এখন আরও স্পষ্টভাবে এক্স এর বিকল্প হয়ে উঠছে, ইনস্টাগ্রামের সহায়ক কোনো অ্যাপ হিসেবে নয়। আগে অ্যাডাম মোসেরি বলেছিলেন “থ্রেডসের লক্ষ্য এক্সকে প্রতিস্থাপন করা নয়”। কিন্তু, এরপর থেকে মেটা ধীরে ধরে সে অবস্থান থেকে সরে এসছে।

কোম্পানিটি এখন রাজনৈতিক কনটেন্ট সাজেস্ট করার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এক্স থেকে পরিচিত কনটেন্ট ক্রিয়েটরদের খুঁজে পেতে সাহায্য করার জন্য ফিচারগুলোর ওপর পরীক্ষা চালিয়েছে।

থ্রেডস রিয়েল টাইম আলোচনা ও সংবাদ কভারেজকে আরও গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে অ্যাপে ট্রেন্ডিং বিষয়কে আরও বেশি দেখানো হচ্ছে। আজকের আপডেটেও ‘হাইলাইটার’ নামে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে যা ব্যবহারকারীদের ট্রেন্ডিং বিষয়গুলো বেশি করে দেখাবে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026