তত্ত্বাবধায়ক সরকার গঠন ইস্যুতে মঙ্গলবার আলোচনা শুরু

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের সংলাপের দ্বাদশ দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহারের ব্যাপারে প্রায় সব রাজনৈতিক দলের কাছ থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। এই বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছেছে।

ব্রিফিংয়ে অধ্যাপক রীয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিষয়ে সব দল একমত হয়েছে। আগামী মঙ্গলবার (পরশু) এ ব্যবস্থার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। প্রয়োজনে কমিশনের পূর্বপ্রস্তাব সংশোধন করাও হতে পারে। জাতীয় সনদের বিষয়ে তিনি বলেন, সংলাপে অগ্রগতি অব্যাহত রয়েছে। আশা করছি, জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব।

প্রধান বিচারপতি নিয়োগে আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া বজায় রাখার বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, সব রাজনৈতিক দল আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতেই প্রধান বিচারপতি নিয়োগে একমত হয়েছে। তবে প্রথম দুইজন জ্যেষ্ঠ বিচারপতির মধ্যে একজনকে মনোনয়ন দেওয়ার বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে জনগণের মতামত নেওয়ার প্রতিশ্রুতি রাখতে পারবে।

তিনি আরও বলেন, যদি রাজনৈতিক দলগুলো জনম্যান্ডেট পায়, তাহলে ভবিষ্যতে সংবিধান সংশোধনের মাধ্যমে জ্যেষ্ঠতমের পরিবর্তে জ্যেষ্ঠ দুইজনের মধ্যে থেকে একজনকে নিয়োগের বিধান সংযুক্ত করা যেতে পারে বলেও জানান তিনি।


ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা Feb 03, 2026
img
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে : জ্বালানি উপদেষ্টা Feb 03, 2026
img
প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত তারা সুতারিয়া, ব্রেকআপ গুঞ্জন আরও জোরালো Feb 03, 2026
img
বিএনপি দেশের উন্নয়নে জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত দল : মো. আবুল কালাম Feb 03, 2026